চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন বীমার প্রিমিয়াম দেওয়া যাবে ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ অপর একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনের সঙ্গে চুক্তি করেছে। এখন থেকে ‘নগদ’-এর গ্রাহকেরা জীবন বীমা করপোরেশনের প্রিমিয়াম ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করতে পারবেন।

‘নগদ’ গ্রাহকেরা দেশের যেকোনো জায়গায় বসে, যেকোনো সময় এখন থেকে জীবন বীমা করপোরেশনের প্রিমিয়াম জমা দিতে পারবেন। এর ফলে গ্রাহকদের টাকা, শ্রম এবং সময় বেঁচে যাবে। করোনা মহামারির এই সময়ে এমন ধরনের চুক্তির ফলে গ্রাহকেরা ঝুঁকিমুক্ত লেনদেন করতে পারবেন এবং লাভবান হবেন।

‘নগদ’ এবং জীবন বীমা করপোরেশনের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সম্প্রতি ঢাকায় জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এ সময় উপস্থিত ছিলেন।

Banglabid

‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ এবং জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) শেখ কামাল হোসেন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাহেল আহমেদ বলেন, দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের বিপ্লব হিসেবে যাত্রা শুরু করে নগদ। দেশের নেতৃস্থানীয় একটি বীমা কোম্পানির সঙ্গে থাকতে পেরে আমরা অত্যন্ত আনন্দ বোধ করছি। এখন থেকে আমাদের গ্রাহকেরা যেকোনো সময় কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাদের প্রিমিয়াম জমা দিতে পারবেন।

‘নগদ’-এর সিইও রাহেল আহমেদ আরও বলেন, যদিও দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এক দশক আগে শুরু হয়েছে, কিন্তু বিভিন্ন উদ্ভাবনী সমাধানের মাধ্যমে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে দৈনিক ৭০০ কোটি টাকা লেনদেনের সঙ্গে পাঁচ কোটি গ্রাহক অর্জন করতে সক্ষম হয়েছে ‘নগদ’। ডিজিটাল কেওয়াইসি-এর মতো বৈপ্লবিক সমাধান নিয়ে আসার মাধ্যমে আমরা নতুন গ্রাহক নিবন্ধনের ক্ষেত্রে হয়রানি কমিয়ে এনে দেশের মানুষকে আর্থিক অন্তর্ভূক্তিতে আনতে পেরেছি।

Reneta

জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক রাষ্ট্রীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে এমন চুক্তির বিষয়কে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা আশা করি আমাদের ৭০০ কোটি টাকা প্রিমিয়াম আদায়ের বেশিরভাগই আসবে নগদ-এর মাধ্যমে। যেহেতু আমরা উভয়ই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এর মাধ্যমে দিনশেষে সরকার ও দেশের জনগণ উপকৃত হবে।

‘নগদ’-এর মতো আরও ডিজিটাল উদ্ভাবন আনার ওপর জোর দিয়ে জীবন বীমা করপোরেশনের চেয়ারম্যান মো. মাকসুদুল হাসান খান বলেন, এমন উদ্ভাবন এটাই প্রমাণ করে যে সরকারের ভিশন ডিজিটাল বাংলাদেশের যুগ আমরা পেরিয়ে এসেছি। এখন আরও উদ্ভাবন আসা উচিত এবং এমন ধরনের চুক্তি আরও বেশি প্রচার পাওয়া উচিত।

‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান, প্রধান বিক্রয় কর্মকর্তা (সিএসও) মো. শিহাব উদ্দিন চৌধুরী, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি) এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে ‘নগদ’ ও মেটলাইফ ইনসিওরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। যার ফলে মেটলাইফসহ অন্তত ২৭টি বীমা প্রতিষ্ঠানের প্রিমিয়াম এখন রাষ্ট্রীয় সেবা ‘নগদ’-এর মাধ্যমে প্রদান করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT