চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবন্ত মানুষ পুড়িয়ে তারা জয়ের আশা করে কীভাবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: যারা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, নির্বাচনের আগে মনোনয়ন দেওয়ার নামে বাণিজ্য করে তারা জয়ের আশা করে কীভাবে?

শুক্রবার আওয়ামী লীগ আয়োজিত শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন: দুর্ঘটনায় মানুষ মারা যায়, কিন্তু তারা জীবন্ত মানুষের গায়ে আগুন দিয়ে হত্যা করেছে। তাদেরকে জনগণ ভোট দেবে কেন? ২০১৩, ১৪-১৫, এ বছর গুলোতে প্রায় তিন হাজার ৮০০ থেকে ৯০০ মানুষ অগ্নিদগ্ধ হয়েছে। ৫০০’র মত মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এখনো সেই অগ্নিদগ্ধ অনেকে মানবেতর জীবন যাপন করছেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন: যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়েছে, বিদ্যুৎ কেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, বাস-ট্রাক-রেল থেকে শুরু করে কিনা পড়িয়েছে; তাদের ধ্বংসাত্মক কাজের জন্য দেশের মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন: তারা নির্বাচন কিভাবে করেছে, তিন শ’ সিটে তারা নমিনেশন দিয়েছে নয়শ’র কাছাকাছি অর্থাৎ একটি সিটের পিছনে দু’জন, তিনজন করে নমিনেশন দিয়েছে। যখন যাকে পেয়েছে তাকেই নমিনেশন দিয়েছে। আবার এই নমিনেশন তারা তো অকশনে দিয়েছিল। এর ফলে যে যত টাকা দিচ্ছে সে নমিনেশন পেয়েছে। যে টাকা দিতে পারছে না তার নমিনেশন ক্যানসেল হয়ে যাচ্ছে।! অনেকগুলো সিট আমরা জানি যাদেরকে দিলে তারা জিততো তারা নমিনেশন পায়নি। যারা মনোনয়ন অকশনে দেয় তারা কিভাবে জয়ের আশা করে?

প্রধানমন্ত্রী বলেন: কেউ কেউ তো আমার কাছে এসে বলেও গেছে লন্ডন থেকে ফোন এসেছে এত টাকা হলে নমিনেশন পাবেন। সে টাকা দিতে পারেনি মনোনয়ন হয়নি। আর কাউকে নমিনেশন দিয়েছে বিদেশে বসে। সে দেশে নাই, বিদেশে বসে নমিনেশন পেয়ে অ্যাম্বাসিতে গেছে নমিনেশন পেপার সাবমিট করতে। অ্যাম্বাসেডর নমিনেশন পেপার গ্রহণ করবে কিভাবে? যখন অ্যাম্বাসি মনোনয়নপত্র নেয়নি বলেছে, ‘লন্ডনে এত টাকা দিলাম, বললেন অ্যাম্বাসিতে দিলেই হবে। এখন কেন দিতে পারছি না?’

Reneta

‘যারা নির্বাচন নিয়ে এ ধরনের ব্যবসা করেছে, বাণিজ্য করেছে তারা জেতার স্বপ্ন দেখে কিভাবে?’

যুদ্ধাপরাধীদের এদেশের মানুষ আর কখনও ভোট দেবে না দাবি করে প্রধানমন্ত্রী বলেন: সবচেয়ে বড় কথা হচ্ছে, যুদ্ধাপরাধী জামায়াতের কাউকে কাউকে নমিনেশন দেওয়াতে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। যুদ্ধাপরাধীদের এদেশের মানুষ ভোট দেবে না। একদিকে যুদ্ধাপরাধী, দুর্নীতি আবার মনোনয়ন নিয়ে যে বাণিজ্য, তারা ভোট পাবে কোথা থেকে?

Jui  Banner Campaign
ট্যাগ: ২১ ফেব্রুয়ারিপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত ৮

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ কাদের দখলে?

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

‘গাদ্দারি’র অভিযোগ তুললেন সারোয়ার তুষার

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

পটল কন্যা পুতুলের জয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৪০টিরও বেশি কেন্দ্রে পোলিং এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট: আমিনুল

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT