চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জীবনের বন্ধন’ স্লোগানে যাত্রা শুরু করল নেক্সাস টেলিভিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ৩০, জুলাই ২০২১
বাংলাদেশ
A A

‘জীবনের বন্ধন’—এই স্লোগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নন-ফিকশন স্যাটেলাইট চ্যানেল নেক্সাস টেলিভিশন।

আজ শুক্রবার শুক্রবার সন্ধ্যা ৬টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় নেক্সাসের বাণিজ্যিক সম্প্রচার কার্যক্রম।

এতদিন টেলিভিশন চ্যানেলটি পরীক্ষামূলক সম্প্রচারে ছিল। এই টেলিভিশনের মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ।

রাতে টেলিভিশনটির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে শহীদ ৩০ লাখ মানুষ এবং সম্ভ্রম হারানো দুই লাখ নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নেক্সাস টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সানাউল্লাহ জানান, এই টেলিভিশন প্রতিদিন তুলে ধরবে দেশের সুখ-সমৃদ্ধির গল্প, মানুষের বেঁচে থাকা ও ঘুরে দাঁড়ানোর লড়াই, তারুণ্যের শক্তি, নারীর এগিয়ে চলাসহ নানা বিষয়; রচিত হবে জীবনের বন্ধন।

টেলিভিশনের উদ্বোধন ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের হাত ধরেই দেশে বেসরকারি টেলিভিশনের বিকাশ ঘটেছে।

Reneta

তিনি আশা করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রক্রিয়ায় নেক্সাস টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে নেক্সাসের প্রধান পরিচালন কর্মকর্তা মনজুর আহমেদ নতুন এই টেলিভিশন চ্যানেলটি এগিয়ে নিতে দর্শক, বিজ্ঞানপদাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন।

সেইসাথে করোনার মতো মহামারিকালে একটি নতুন টেলিভিশনের যাত্রা শুরুর চ্যালেঞ্জ গ্রহণ করায় এর কর্মীদের ধন্যবাদ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান বাস্তবতায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে স্টুডিওতে কোনো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভার্চুয়ালি এই নতুন টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দীন মাহমুদ, প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর সভাপতি অঞ্জন চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ দেশের বিশিষ্টজনরা।

টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, নেক্সাস টেলিভিশনে সংবাদ, নাটক, সিনেমা বা মিউজিক্যাল শো না থাকলেও কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক নানা অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রচারিত হবে। করোনার মহামারির কারণে একসঙ্গে সবগুলো অনুষ্ঠান প্রচারিত না হলেও, ধীরে ধীরে তা দর্শকদের সামনে তুলে ধরা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেক্সাস টেলিভিশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘এই দিনে বাবার কবরের পাশে থাকতে পারলে ভালো লাগতো’

পরবর্তী

কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

পরবর্তী

কক্সবাজারে ছেলের হাতে বাবা খুন

প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন ৫৫ জন

সর্বশেষ

ফাইনালের আগে আবেগঘন বার্তা দিলেন মেসি

জুলাই ১৯, ২০২৬

‘আমেরিকান স্বপ্ন’ ও ‘বিশ্বকে একতাবদ্ধ’ করা নিয়ে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইনফান্তিনো

জুলাই ১৯, ২০২৬
ছবি:  ফরিদুর রেজা সাগর ও কাজী আনোয়ার হোসেন (সংগৃহীত)।

রহস্যময় কাজী আনোয়ার হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT