চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি টোয়েন্টি সম্মেলন: পুতিন ও জিং পিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

জি টোয়েন্টি সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জি পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী মাসে জাপানের ওসাকায় ওই সম্মেলন হবে। সোমবার ওভাল অফিসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

গত সপ্তাহে শি জি পিংয়ের সঙ্গে বাণিজ্য আলোচনা চুক্তিতে পৌঁছুতে ব্যর্থতা স্বত্ত্বেও জি টোয়েন্টি সম্মেলনে চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। চীনের ২০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের উপর নতুন শুল্কারোপের পর চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে ৬০ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যে শুল্কারোপ করেছে।

শাক সবজি, ফলের রস, ভোজ্য তেল, চা কফিসহ ৫ হাজার পণ্যের উপর শুল্ক আরোপ করেছে চীন। অন্যদিকে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের ক্ষতি পোষাতে মার্কিন কৃষকদের ১৫ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

ওদিকে মধ্যপ্রাচ্য ও ইরান বিষয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসবেন ট্রাম্প। ইরানকে সতর্ক করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তেহরানকে এর চরম মূল্য দিতে হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহতের অভিযোগ

পরবর্তী

আবার আসছে ‘ভুল ভুলাইয়া’

পরবর্তী

আবার আসছে 'ভুল ভুলাইয়া'

মোদি-প্রিয়াংকা-লোকসভা নির্বাচন

‘তপস্বী’ মোদি শুধু প্রচারই করেছেন, কাজ করেননি: প্রিয়াংকা গান্ধী

সর্বশেষ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হবে না, সহযোগিতা করবে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী

আগস্ট ২৬, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT