চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি২০ শীর্ষ সম্মেলনে জলবায়ূ পরিবর্তন নিয়ে আলোচনার অঙ্গীকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২১
আন্তর্জাতিক
A A

বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর নেতারা শনিবার জলবায়ু পরিবর্তন এবং বিশ্ব অর্থনীতি নতুন করে সচল করার মূল এজেন্ডা নিয়ে রোমে অনুষ্ঠিত জি২০ শীর্ষ সম্মেলনে মিলিত হচ্ছেন।

করোনা মহামারির পর এই প্রথম শীর্ষ নেতারা সশরীরে সম্মেলনে যোগ দিচ্ছেন।

গ্লাসগোতে সোমবার অনুষ্ঠিতব্য কপ২৬ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে রোমে অনুষ্ঠিত দু’দিনের জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বিষয় আলোচনা এগিয়ে নেয়ার জন্য চাপ রয়েছে।

জাতিসংঘ মহাসচিব শুক্রবার জি২০ নেতাদের সতর্ক করে নেতাদের জলবায়ু পরিবর্তন মোকবেলায় অবিশ্বাস কাটিয়ে উঠে জলবায়ু লক্ষ্য অর্জনে “আরো উচ্চাকাঙ্খা এবং আরও পদক্ষেপ” গ্রহণের আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেছেন, “আমরা এখনও সঠিক পথে আছি, আমি মনে করি এটি এগিয়ে নেয়ার জন্য জি২০ সম্মেলন একটি সুযোগ।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইটালি সফরে আসায় রোমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সময়ে টালমাটাল অবস্থা ঘুরিয়ে দিতে এবং বিশ্বে আমেরিকার নেতৃত্ব পুনরুদ্ধারে বাইডেন এই সফরে আসেন।

Reneta

জি২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সশরীরে উপস্থিত থাকবেন না, তারা ভিডিও লিংকে যুক্ত হবেন।

সম্মেলনের আয়োজক ইটালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি “জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার অঙ্গীকার ঘোষণার” আহ্বান জানিয়েছেন। ২০১৫ সালে জলবায়ু সম্মেলনে ‘প্যারিস চুক্তিতে’ প্রাক শিল্পযুগের স্তরের এই তাপমাত্রা ধরে রাখার অঙ্গীকার করা হয়।

জি২০ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে বৈষম্য নিরসন একটি কঠিন বিষয় হবে।

চীন বিশ্বের বৃহত্তম দূষণকারী দেশ, বিশ্বের এক চতুর্থাংশের বেশী কার্বন নিঃসরণের জন্য চীন দায়ী, দুষণ কমিয়ে আনার আহবান পাশ কাটিয়ে দেশটি নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বলে অভিযোগ রয়েছে।

কপ২৬ সম্মেলনের আগে চীন কার্বন নিঃসরণ হ্রাসের পরিকল্পনা পেশে ব্যর্থ হয়েছে। পরিবেশবাদীরা আশা করছেন, জাতিসংঘে পেশ করা এক নতুন পরিকল্পনায় ২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি২০ শীর্ষ সম্মেলন
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

জুলাই ৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা

জুলাই ৭, ২০২৬

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT