চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়া পরিবারের সদস্য ছাড়াই বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের অন্য কোনো সদস্য ছাড়াই নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভা।

শনিবার দুপুর ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া জনসভায় সভাপতিত্ব করছেন দলটির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা ২টায় শুরু হওয়ার কথা থাকলেও শনিবার সকাল ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল-স্লোগানে নয়াপল্টনে আসতে থাকে নেতাকর্মীরা।

এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের সমাগমে পূর্ণ নয়াপল্টন থেকে নাইটিংগেল মোড়, ফকিরাপুল থেকে মতিঝিল, দৈনিক বাংলা, শান্তিনগর এলাকা।

বিএনপির জনসভা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Reneta

এর আগে শনিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে দলের সিনিয়র নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এছাড়াও সকালে নয়াপল্টন ও গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয়সহ দেশব্যাপী দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়।

রোববার বেলা ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনসভাবিএনপিসমাবেশসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টিতে খাগড়াছড়ি প্লাবিত, যান চলাচল বন্ধ

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সংসদে বিল আনা হবে: আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়ায় পাহাড়ধসে ২ শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT