চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চায় যুবলীগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৩, আগস্ট ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
বিক্ষোভরত যুবলীগ নেতারা, জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেছেন: পঁচাত্তরের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানের সম্পৃক্ততা রয়েছে। তাই আমরা খুনি জিয়ার মরণোত্তর বিচারের দাবি জানাচ্ছি।

আজ শুক্রবার পল্টন ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে ১০০০ (এক হাজার) অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস্ পরশ বলেন: ৪৬ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। বাঙালির মুক্তির মহানয়ক স্বাধীনতার সংগ্রাম শেষে যখন ক্ষত-বিক্ষত অবস্থা থেকে দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তির নিশ্চিত করতে চেয়েছিলেন তখনই ঘটানো হয়েছিল ইতিহাসের নির্মম এ জঘণ্য হত্যাযজ্ঞ।

তিনি তরুণ প্রজন্মকে কুচক্রী মহল সম্পর্কে বলেন: এই নরপিশাচ কুচক্রী মহল কারা; আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে তা জানতে হবে। এই নরপিশাচ কুচক্রী মহল হলো ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি, যারা পাকিস্তানি ভাবধারায় পোষণ করতো। রাজাকার, আলবদর, আল শামস বাহিনী। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হোক তা তারা মেনে নিতে পারেনি। এছাড়াও আন্তর্জাতিকভাবে যেসকল রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন মেনে নিতে পারেনি। দক্ষিণ এশিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জাতীয়তাবাদী নেতার উত্থান ও বিশ্বনেতা হয়ে ওঠা তারা মেনে নিতে পারেনি। মূলত; দেশীয় ও আন্তর্জাতিক এই দু’য়ে মিলেই কুচক্রী মহল। এই পরাজিত শক্তি এখনও সমগ্র বাংলাদেশের ক্ষতি করার জন্য সজাগ রয়েছে। এদের থেকে, এদের চিন্তাধারা থেকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সজাগ থাকতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন: করোনার এই মহা সংকটে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনার শুরু থেকে যুবলীগ সারাদেশে কাজ করে যাচ্ছে। প্রতিটি দুর্যোগে যুবলীগ সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে।

বিএনপি-জামাত এর উদ্দেশে তিনি বলেন: তারা সব সময়ে সমালোচনায় ব্যস্ত, করোনার এই মহা সংকটে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনায় ব্যস্ত সময় পার করছে। এটাই বিএনপি-জামাতের চরিত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, সঞ্চালনা করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা। অনুষ্ঠানে এছাড়াও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, সুভাষ চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: যুবলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও ২১১ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি

পরবর্তী

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি বাড়তে দেয়নি ভারতকে

পরবর্তী
অ্যান্ডারসন ইংল্যান্ড ক্রিকেটার, ভারতীয় ব্যাটসম্যানের জন্য চ্যালেঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনের বুড়ো হাড়ের ভেল্কি বাড়তে দেয়নি ভারতকে

পদ্মা সেতুতে ধাক্কা ঘটনায় তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কম গঠন. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতুতে বারবার ধাক্কায় ষড়যন্ত্র আছে কিনা তদন্ত হবে: সেতুমন্ত্রী

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT