চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়া অব্যাহত থাকবে এমন সতর্ক আশাবাদ তৈরি হওয়ায় বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার ৩ জুলাই ভোরের আন্তর্জাতিক লেনদেনে তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই কিছুটা বৃদ্ধি পায়।

এদিন বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা ০ দশমিক ২৪ শতাংশ বেড়ে ৭২ দশমিক ১০ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১৪ সেন্ট বা ০ দশমিক ২০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৮ দশমিক ৮৩ ডলারে ওঠে।

বাজার বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধি মূলত সতর্ক আশাবাদের প্রতিফলন। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, বিনিয়োগকারীরা শান্তি উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা বিবেচনায় রাখলেও হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের স্বাভাবিক ও নিরাপদ সরবরাহ নিশ্চিত হওয়ার সুস্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নিতে আগ্রহী নন।

এর আগের কার্যদিবসে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম কমে ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরুর আগের সময়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছিল।

Reneta

সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম ০ দশমিক ০২ শতাংশ কমেছে, অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ০ দশমিক ১২ শতাংশ বেড়েছে। গত কয়েক মাসের মধ্যে এটি সবচেয়ে সীমিত সাপ্তাহিক ওঠানামার একটি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তির প্রভাবে বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী আবার সচল হয়েছে। যুদ্ধের আগে এই জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হতো।

এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে উৎপাদনেও দেখা যাচ্ছে। ওপেক সদস্য কুয়েতের দৈনিক তেল উৎপাদন মে মাসের ৫ লাখ ৮০ হাজার ব্যারেল থেকে জুনে বেড়ে ১৬ লাখ ৫০ হাজার ব্যারেলে পৌঁছেছে।

অন্যদিকে, এশিয়ার বাজারে বিক্রি বাড়াতে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো স্পট প্রাইসিং বা তাৎক্ষণিক বাজারমূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার শুরু করেছে। জাহাজ চলাচল-সংক্রান্ত তথ্য ও বাণিজ্যিক সূত্রের বরাতে জানা গেছে, প্রায় এক কোটি ব্যারেল সৌদি অপরিশোধিত তেল বহনকারী অন্তত পাঁচটি সুপারট্যাংকার ইতোমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক বাজারজ্বালানি তেলদাম বেড়েছেবিশ্ব বাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে অবস্থান জানাল ভারত

জুলাই ৪, ২০২৬

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT