চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিৎ, দেবের চেয়েও শাকিবের পারিশ্রমিক বেশি: জয়দীপ মুখার্জি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৭:২৪ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৮
বিনোদন
A A

ঢাকাই সুপারস্টার শাকিব খান এখন পশ্চিমবঙ্গেও সুপরিচিত। যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ আর ‘নবাব’ ছবিতে কাজ করেই বাজিমাত করেছেন তিনি! তাই কলকাতা শহরের অলিগলি ছাপিয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরেও তার ভক্তদল তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গে শাকিবের অবস্থান নিয়ে এমন মন্তব্য আর কারো নয়, পরিচালক জয়দীপ মুখার্জির। যিনি শাকিব খানের হিট ছবি ‘শিকারী’ ও ‘নবাব’র নির্মাতা।

সম্প্রতি টলিউড ম্যাগাজিনের ইউটিউবে দেয়া এক সাক্ষাৎকারে জয়দীপ মুখার্জি বলেন, মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরের শাকিব খান স্টেজ শো করেছে। ওখানে জিৎ, দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে। এটা কিন্তু চারটে খানি কথা নয়!

কলকাতায় পরিচিতি পেলেও সেখানকার গণমাধ্যম ও মিডিয়ায় শাকিবের উপস্থিতি কম কেন? এমন প্রশ্নের জবাবে জয়দীপ মুখার্জি বলেন, শাকিবের সঙ্গে কথা বলে আমি জেনেছি, সে বাংলাদেশে বছরে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ছবি করে। এটা তার কমিটমেন্ট। বাংলাদেশে তিনশো’র মতো হল রয়েছে, এরমধ্যে কিছু হল অনেক সময় বন্ধ থাকে। শাকিব যদি ছবি না করে ওখানকার (বাংলাদেশ) হলগুলো মার খাবে।জিত-দেব

‘‘বাংলাদেশের হল মালিক, প্রযোজকদের জন্য সে প্রচণ্ড কমিটেড থাকে, যাতে তারা বাঁচে। প্রতিটি দিনই সে ব্যস্ত থাকে, শুটিং নিয়ে। কলকাতা থেকে ২১ মার্চ বাংলাদেশে ফিরে ওইদিনই নতুন একটা ছবির শুটিং শুরু করেছে। শাকিব যদি বাংলাদেশে বছরে ছয়টি ছবি না করে, তবে ওখানে যে হলগুলো চালু আছে, সবগুলো বন্ধ হয়ে যাবে। কারণ শাকিব ছাড়া আর তেমন কোনো হিরোর ছবি চলে না! বছরে ওখানে আরো দু-একটা ছবি যেমন; ‘আয়নাবাজি’, ‘ঢাকা অ্যাটাক’ হিট করেছে। কিন্তু ওগুলোর কোনো কনসিসটেন্সি (ধারাবাহিকতা) নেই।”

জয়দীপ মুখার্জি বলেন, বাংলাদেশে শাকিবের জনপ্রিয়তা রজনীকান্তের মতো। ভারতে অনেক বড় বড় হিরো আসছে। যার মধ্যে অমিতাভ বচ্চন একজন। আমি নিজেও অমিতাভ বচ্চনের ফ্যান। কিন্তু রজনীকান্তের সিনেমা মুক্তি পেলে যে একটা উন্মাদনা তৈরি হয় ভারতে। সেটা অন্য কোনো নায়কের ক্ষেত্রে হয় না। একই ব্যাপারটা আমি দেখতে পাই শাকিবের মধ্যে। বাংলাদেশে শাকিবের ছবি মুক্তি মানে দুই সপ্তাহে হল মালিকরা টাকা তুলে নেবে। শাকিবের ছবি মেরিট কেমন, সে ছবি ভালো না খারাপ সেটা দেখার আগে সেখানে দুই সপ্তাহ চলে। হাউজ ফুলও থাকে।

‘বস ২’ ছবির প্রচারণা করতে অবশেষে ঢাকায় আসছেন এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ।
জিৎ
Reneta

‘শাকিব আমাকে এও বলেছে, লাস্ট ১০ বছর ধরে সে বেছে বেছে ছবি করবে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে পেরে ওঠে না।’

ওই সাক্ষাৎকারে প্রভাবশালী এ পরিচালক আরো বলেন, সবগুলো ছবিই যে ভালো হচ্ছে না, সেটা সেও (শাকিব) স্বীকার করে। কিন্তু ওকে করতে হয় বলেই করে। সেই কারণে শাকিব কলকাতায় বেশি সময় দিতে পারে না। দেখা গেল আমার ছবির ডাবিং থাকলে শাকিব দু’দিনের জন্য কলকাতায় এসেই আবার কাজ শেষ করে দেশে ফিরে যায়। সেই কারণে এখানকার মিডিয়ার সঙ্গে শাকিবের যোগাযোগটা এখনও ভালোমতো তৈরি হয়নি। তবে আমি শাকিবকে বলেছি, কলকাতা ও পশ্চিমবঙ্গে তোমার একটু একটু করে স্থান তৈরি হচ্ছে, ফ্যান বাড়ছে তাই এখনাকার মিডিয়ায় তার একটু সময় দেয়া উচিত।

শাকিব খান
শাকিব খান

‘চালবাজ’ সিনেমার মাধ্যমে এ পরিচালকের সাথে শাকিব খানের হ্যাটট্রিক হলো। এবার আসছে ‘ভাইজান এলো রে’।

এ নিয়ে জানতে চাইলে পরিচালক জয়দীপ বলেন, এই ব্যাপার নিয়ে আমি মজা করেই বলি, এটা হচ্ছে মনমোহন দেশাই ও অমিতাভ বচ্চনের মতো একটা জুটি! শাকিবের সাথে কাজ করতে আমি খুব উপভোগ করি। আমার মনে হয় শাকিবও সেটা করে। ‘শিকারী’র পর থেকে আমাদের যে রসায়ন শুরু হয়েছে সেটা এখন একটা সুন্দর আকার ধারণ করেছে।

প্রশ্ন ছিল, টলিউডে কি অভিনেতা কম পড়েছে? সে কারণে শাকিবের সাথে এতো সিনেমা?

উত্তরে জয়দীপের সরল স্বীকারোক্তি, ‘শিকারী’ করার পর শাকিবকে আমি যে ধরনের অভিনেতা হিসেবে পেলাম; যখন  ‘নবাব’ এলো, তখন শাকিবকে ছাড়া আমার অন্য কারো কথা মনে পড়েনি। কারণ বাণিজ্যিক ছবিতে ওই চরিত্রকে শাকিব ছাড়া ওইভাবে ফুটিতে তোলার মতো আমাদের ইন্ডাস্ট্রিতে অন্য কেউ আছে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়দীপ মুখার্জিলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT