চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিৎ-এর সুলতানে আইনজীবী মিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৪, মার্চ ২০১৮
বিনোদন
A A

যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে কলকাতার তারকা অভিনেতা জিৎ-এর ‘সুলতান দ্য সেভিয়ার’। সিনেমায় তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম, এমন খবর  ১৬ ফেব্রুয়ারি প্রথমে প্রকাশ করে চ্যানেল আই অনলাইন। সেই খবর পুরনো। তবে এবার জানা গেলো ছবিতে জিতের বিপরীতে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিম!

‘সুলতান দ্য সেভিয়ার’ সিনেমার সাথে যুক্ত একাধিক সূত্র চ্যানেল আই অনলাইনকে জানিয়েছে, সিনেমায় বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে আইনজীবী চরিত্রে দেখা যাবে। সেখানে মিম একজন প্রতিবাদী নারী আইনজীবী। এমন নারী আইনজীবী চরিত্রে প্রথমবার দেখা যাবে বাংলাদেশি এই অভিনেত্রীকে।

সূত্রের আরো খবর, সুলতানে জিৎকে নতুনভাবে দেখা যাবে। যেভাবে আগে কখনো দেখা যায়নি! এই সিনেমায় নায়ককে তিনটি চরিত্রে দেখা যাবে। যার একটি ট্যাক্সি ড্রাইভার। সিনেমার অপর অভিনেত্রী প্রিয়াঙ্কাকে সহজ-সরল, হইচই পছন্দ করা একজন মেয়ের চরিত্রে দেখা যাবে। যে নিজের চেয়েও চারপাশের ব্যাপার নিয়ে বেশি চিন্তা করে এবং তাতে জড়িয়ে পড়ে।

সব মিলিয়ে জিৎ-এর সুলতান হতে যাচ্ছে পুরোপুরি বিনোদন নির্ভর একটি কমার্শিয়াল সিনেমা। সিনেমায় যেমন অ্যাকশন আছে, তেমন ইমোশনও আছে। তবে সিনেমাটি বয়স্ক মানুষদের বেশি ভাল লাগবে বলে মনে করেছেন সিনেমার সাথে যুক্ত অনেকেই।

‘সুলতান দ্য সেভিয়ার’ বাংলাদেশের ভক্তদের কথা মাথায় রেখে ঈদে মুক্তির লক্ষ্যে কাজ শুরু করতে যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন রাজা চন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবীজিৎমিমযৌথ প্রযোজনারাজা চন্দলিড বিনোদন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

বাংলাদেশি ইমাম হত্যায় অস্কার মোরেল দোষী সাব্যস্ত

পরবর্তী

‘গণহত্যা দিবস’ পালনে আওয়ামী লীগের আহ্বান

পরবর্তী
আওয়ামী লীগ

‘গণহত্যা দিবস’ পালনে আওয়ামী লীগের আহ্বান

রোহিঙ্গা প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ়প্রতিজ্ঞ: মহাসচিব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT