প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০১৩ সালের ২০ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
সাবেক এই রাষ্ট্রপতি ও আওয়ামী লীগ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগ সকাল ৮টায় বনানী কবরস্থানে প্রয়াত এই নেতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মিলাদ মাহফিল করবে। দলটির সাধারণ সম্পাদক সম্পাদক ওবায়দুল কাদের দলের সব সহযোগী, ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দকে এই কর্মসূচিতে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
এদিন বাদ আসর জিল্লুর রহমানের বাসভবনে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২, ঢাকা) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।







