নিরাপত্তা বিষয়ক নিশ্চয়তা পাওয়ায় পর জিম্বাবুয়ে ক্রিকেট দল পাকিস্তান সফরে যাবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান।
সহিংস ঘটনার জের ধরে নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তান সফর স্থগিত করেছিলো জিম্বাবুয়ে বোর্ড। ক্রিকেট জিম্বাবুয়ের চেয়ারম্যান উইলসন মানাসে ওই সফর নিশ্চিত করেছেন।
২২ থেকে ৩১ মে পর্যন্ত তিনটি ওয়ানডে ও একটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের।





