চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়ের রান বাড়ানোর লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুতে জোড়া ধাক্কা। সঙ্গে রানের জন্য হাহাকার। সময়ের সঙ্গে জিম্বাবুয়ে এই অবস্থার ভেতর থেকে বেরিয়ে এসেছে। টেলর-উইলিয়ামসের শতাধিক রানের জুটিতে লড়াইয়ের স্কোরের ভিত গড়েছে দলটি।

জিম্বাবুয়ে- ১৬৬/৩ (৩০)

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে বল করতে নেমে মাশরাফী প্রথম দশ ওভারই দুই পেসার আবু হায়দার রনি এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে দিয়ে করান। নতুন বল হাতে পেয়ে দুই তরুণ পেসার অধিনায়কের আস্থার প্রতিদান দেন।

দ্বিতীয় ওভারে সেফাস ঝুয়াওকে (০) বোল্ড করেন সাইফ। পরের ওভারে মাসাকাদজাকে (২) বোল্ড করেন আবু হায়দার।

পাওয়ার প্লেতে প্রথম ৫ ওভার শেষে জিম্বাবুয়ের রান ছিল ৭। পরের ৫ ওভারে তারা সংগ্রহ করে ২৮ রান। টেলর দলকে নিয়ে যান ১৩৮ রান পর্যন্ত। উইলিয়ামসকে নিয়ে গড়েন ১৩২ রানের জুটি। ২৭তম ওভারে অপুর অফস্টাম্পের বাইরের বলে স্লগ-সুইপ করতে গিয়ে নিজের মাথার উপর বল উঠিয়ে দেন। উইকেটের কাছে থাকা মুশফিক সেটি ধরে ফেলেন।

ইতিমধ্যে ওয়ানডে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ তৃতীয় ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে। পরপর দুম্যাচে শূন্য রানে ফেরা ফজলে রাব্বির জায়গায় এসেছেন সৌম্য সরকার।

Reneta

সঙ্গে মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান গেছেন বিশ্রামে। তাদের পরিবর্তে খেলছেন আরিফুল হক ও আবু হায়দার রনি। ১৩০তম বাংলাদেশি হিসেবে পেস-অলরাউন্ডার আরিফুলের ওয়ানডে অভিষেক হয়েছে।

বন্দরনগরীতে এসময় খেলা হলেই ঘুরেফিরে আলোচনায় আসে শিশির প্রসঙ্গ। দিবা-রাত্রির ম্যাচে শিশিরের ভূমিকার কথা মাথায় রেখে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ২৮ রানে জিতে এগিয়ে যাওয়ার পর চট্টগ্রামে দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে তিন ম্যাচ সিরিজের ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT