চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ভালো শুরু করেছে জিম্বাবুয়ে। দুই উইকেট হারালেও বড় সংগ্রহের ভিত্তি গড়েছে সফরকারীরা। বাংলাদেশ দুই উইকেট তুলে নেয়ার পাশাপাশি রান আটকাতে মরিয়া চেষ্টা করছে।
জিম্বাবুয়ে- ১২৮/২ (২৬)
বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। মাঠে নেমে শুরুতে অধিনায়ক ও মোস্তাফিজুর রহমান মিলে ৪ ওভার বোলিং করে উইকেট তুলতে পারেননি। জিম্বাবুয়ের দুই ওপেনার সেই সুযোগে স্কোর বোর্ডে রান বাড়াতে থাকেন।
তরুণ পেসার সাউফউদ্দিনকে আনা হলে তিনি অধিনায়কের আস্থার প্রতিদান দেন প্রথম ওভারেই। তার শুরুর ওভারে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে ফেরেন সফরকারী অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
অধিনায়ক ফেরার পর দ্বিতীয় উইকেট জুটিতে দেখেশুনে এগোচ্ছিলেন ব্রেন্ডন টেলর ও জোয়াও। মাঝে মাঝে বড় শটও খেলছিলেন। এই জুটিকে বিচ্ছিন্ন করেন মেহেদী হাসান মিরাজ। তাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে ফজলে মাহমুদের হাতে ক্যাচ দেন জোয়াও (২০)।







