তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে তিন ম্যাচের সবকয়টিতে পরাজিত করে সিরিজ জিতেছে ভারত। মঙ্গলবার তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৮৩ রানে হারায় সফরকারীরা।
টস হেরে প্রথম ব্যাট করে ৫ উইকেট ২৭৬ রান করে ভারত। দলের পক্ষে ৮৭ বলে সর্বোচ্চ ১শ ৫ রানের দুরন্ত ইনিংস খেলেন কেদার যাদব। এছাড়া মনিশ পান্ডে ৭১ ও রবিন উথাপ্পা ৩১ রান করেন।
ভারতীয় ইনিংসের জবাব দিতে নেমে সাড়ে সাত ওভার বাকি থাকতে ১শ ৯৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে চামু সিবাবা ৮২ ও রেগিন্স চাকাবা ২৭ রান করেন।
ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ৩ টি, মোহিত শর্মা, হরভজন সিং ও আস্কার প্যাটেল প্রত্যেকে ২ টি করে উইকেট নেন।
ম্যাচসেরা হয়েছেন কেদার যাদব এবং সিরিজ সেরা হন আম্বাতি রাইডু। দু’দলের মধ্যেকার দুই ম্যাচের টি২০ সিরিজে প্রথম অনুষ্ঠিত হবে ১৭ জুলাই হারারেতে।






