চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ফলো-অন করাবে বাংলাদেশ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নামবে কারা? সিদ্ধান্তটা বাংলাদেশের উপর নির্ভর করছে। চাইলে নিজেরা করতে পারে ব্যাট, অথবা আমন্ত্রণ জানাতে পারে জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ২১৮ রানের লিড নিয়ে সফরকারীদের ফলো-অনে ফেলার এই স্বাধীনতা পাচ্ছে বাংলাদেশ। যদিও দলের মাঝে কী সিদ্ধান্ত হয়েছে সেটি জানা যায়নি।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা তাইজুল ইসলাম কৌশলগত কারণেই হয়তো জানাতে পারেননি কী সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তাইজুলের সরলসোজা জবাব, ‘আমরা এখনও জানি না।’

ক্রিকেটের রীতি অনুযায়ী দিনের সকালে ম্যাচ অফিসিয়ালদের জানালেই হল সিদ্ধান্তের কথা। সেই কৌশলেই যাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিনের সকালেই জিম্বাবুয়ে জানতে পারবে তারা বোলিং করবে নাকি ব্যাটিং। কৌশলটা এমন, যাতে আগের রাতে পরিকল্পনা সাজাতে না পারে প্রতিপক্ষ!

মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে মুশফিক-মুমিনুলের ব্যাটিং বীরত্বে ৭ উইকেটে ৫২২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে সফরকারীদের ইনিংস থামে ৩০৪ রানে। চোটের কারণে ব্যাটিংয়ে নামতে পারেননি জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান টেন্ডাই চাতারা।

জিম্বাবুয়ের ইনিংসে ৫ উইকেট শিকার করা তাইজুল মনে করেন ঢাকা টেস্টে মজবুত অবস্থানে আছে বাংলাদেশ। ফলো-অনের ব্যাপারে যে সিদ্ধান্তই আসুক, নিজেদের খেলাটা খেলতে পারলে ১-১ সমতায় শেষ হবে টেস্ট সিরিজ।

‘আমার কাছে মনে হয় আমরা ভালো অবস্থানে দাঁড়িয়ে আছি। আমরা যা-ই করি না কেনো(ফলো-অন) ভালো করলে ফলাফল ইতিবাচক হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT