চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে পেলেই ব্যাটে-বলে তেতে ওঠেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে প্রথম ওভারেই দুই উইকেট নিয়ে টেনে ধরলেন জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের লাগাম। মঙ্গলবার দ্বিতীয় দেখায় শুরুর উইকেটটি না পেলেও পরপর দুই বলে মির ও টেলরকে সাজঘরে পাঠান সাকিব আল হাসান। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেলে সাকিবের এমন তেড়েফুঁড়ে ওঠা চলছেই।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচে এ বাঁহাতি স্পিনার নিয়েছেন ৬ উইকেট। তিনে ব্যাট করে একটি ফিফটি আরেকটি ইনিংসে করেছেন ৩৭। শুধু এই সিরিজেই নয় প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়েকে পেলেই ব্যাটে-বলে দুর্বার হয়ে ওঠেন সাকিব। সেই সাক্ষ্য দিচ্ছে পরিসংখ্যান। দলটির বিপক্ষে সবচেয়ে বেশি রান ও উইকেট এ অলরাউন্ডারের।

জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে খেলা দল বাংলাদেশ। ২১ বছরে টাইগাররা খেলেছে ৭০ ওয়ানডে। যার মধ্য ৪৬ টিতেই ছিলেন সাকিব। দলটির বিপক্ষে ব্যক্তিগত অর্জনে আগেই সবাইকে ছাড়িয়েছেন। এখন নিয়ে চলেছেন ধরাছোঁয়ার বাইরে।

Banglabid

জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ ইনিংসে ব্যাট করা সাকিবের রান ১৪৫৫। গড় ৪১। সাকিবের চেয়ে ৫ রান পেছনে তামিম ইকবাল। ৩৯ ইনিংসে তামিম করেছেন ১৪৫০। দলটির বিপক্ষে হাজার রানের বেশি করা অপর ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ৩৯ ইনিংসে করেছেন ১২২১ রান।

বোলিংয়ে ৭৩ উইকেট নিয়ে শীর্ষে সাকিব। তারপরই আছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ৪০ ম্যাচে এই পেসারের উইকেট ৬৪টি।  জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশের বেশি উইকেট পাওয়া তৃতীয় বোলার আব্দুর রাজ্জাক। ২০১৪ সালে সবশেষ ওয়ানডে খেলা এ বাঁহাতি স্পিনার ৩২ ম্যাচে নিয়েছেন ৫৬ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT