জিম্বাবুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। বুধবার শেষ ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারায় সফরকারীরা।
ফাহিম আশরাফের ক্যারিয়ার সেরা ২২ রানে ৫ উইকেটের জোরে ৬৭ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। ওপেনার ফখর জামানের অপরাজিত ৪৩ রানে ভর করে মাত্র ১০ ওভারেই জয় তুলে নেয় পাকিস্তান। ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০তেই জিতে নিল সরফরাজ আহমেদের দল।
ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে কম রানে (৬৭) অলআউট হওয়ার রেকর্ড জিম্বাবুয়ের। আর কুইন্স স্পোর্টসে খেলা ৭৮ ওয়ানডের মধ্যও এটা সর্বনিম্ন স্কোর।
টস জিতে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামার পর পাকিস্তানের হয়ে শুরুটা করেন উসমান খান। ২৬ রানে ৩ উইকেট হারানোর পর স্বাগতিকদের অবস্থা আরো খারপা করে দেন আশরাফ। ৫ উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসেই দলের জয় নিশ্চিত করে দেন তিনি।







