চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিফাইভ গ্লোবালে তারকাবহুল ছয় নাটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৭ অপরাহ্ন ২২, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

বাংলাদেশে নির্মিত তারকাবহুল ছয়টি নাটক মুক্তি পেতে চলেছে দক্ষিণ এশিয়ার অন্যতম ওটিটি প্লাটফর্ম জিফাইভ গ্লোবাল-এ। এর ফলে প্লাটফর্মটির সমৃদ্ধ বিনোদন ভাণ্ডারে স্থানীয় কনটেন্টের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেলে ধারার সুযোগ পেলেন স্থানীয় নির্মাতা ও শিল্পীরা।

রোমান্স, প্রহসন, ব্যাঙ্গ ও রোমাঞ্চকর ধাঁচের এই নাটকগুলোতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিন, জিয়াউল অপূর্ব, শিবা আলী খান, ইরফান সাজ্জাদ, সারিকা সাবাহ, অহনা রহমান, মোশাররফ করিম ও তারিনসহ আরো অনেকে।

নাটকগুলো আগামি ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে জিফাইভ গ্লোবাল’ এর নতুন বিভাগে মুক্তি পাবে।

সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেব্রুয়ারি বাংলাদেশে একই সাথে বসন্তের মাস, একই সাথে ভালবাসার মাস। আর ভালবাসা নিয়ে জনপ্রিয় দুটি গান ‘পিরিতি কাঁঠালের আঠা’ এবং ‘হৃদ মাঝারে রাখব’র ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই নাটকগুলো।

‘পিরিতি কাঁঠালের আঠা’ মানে ভালবাসার বন্ধন কাঁঠালের আঠার মতো জোরালো। জনপ্রিয় এই বাউল বা লোক সংগীতের ওপর ভিত্তি করে নির্মীত হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ এবং মোহন আহমেদের ‘বিয়ে শাদী’।

‘হৃদ মাঝারে রাখব’র ওপর ভিত্তি করে নির্মীত হয়েছে শাখাওয়াত মানিকের ‘চেনা মুখ, অচেনা ঠিকানা’, মেহেদী হাসানের ‘হাই ভলিউম’ এবং সোহেল হাসানের ‘নো প্রেম নো বিয়ে’।

Reneta

জিফাইভ গ্লোবাল এর চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, আমাদের প্রথম বাংলাদেশী অরিজিনাল ‘মাইনকার চিপায়’ ও ‘হোয়াট দ্য ফ্রাই’ দেশব্যাপী সাড়া ফেলেছে। এবার বাংলাদেশের অন্যতম নির্মাতা এবং জনপ্রিয় শিল্পীদের নিয়ে ছয়টি নাটক আনতে দিতে পেরে আমরা আনন্দিত। দেশের সব মানুষ যেন স্থানীয়ভাবে নির্মিত এই নাটকগুলো উপভোগ করতে পারেন এজন্য বিনামূল্যে কনটেন্টগুলো দেখানোর সিদ্ধান্ত নিয়েছে জিফাইভ। এই নাটকগুলো আন্তর্জাতিক দর্শকদের বাংলাদেশী কনটেন্টের প্রতি আকৃষ্ট করবে বলে আমাদের প্রত্যাশা।

Jui  Banner Campaign
ট্যাগ: অহনা রহমানইরফান সাজ্জাদজিফাইভতারিনতাসনিয়া ফারিনতৌসিফ মাহবুবমোশাররফ করিমলিড বিনোদনশর্টফিল্মশিবা আলী খানসারিকা সাবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬

এবারের ভোট এতটা উৎসবমুখর হবে অনেকেই ভাবতে পারেনি: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

মোবাইলে যেভাবে জানতে পারবেন ভোটের ফলাফল

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট বর্জন করলেন হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসীম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT