চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিপি স্টার গ্রাহকরা পাবেন আইপিডিসি ফাইন্যান্সের বিভিন্ন আকর্ষণীয় সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২১
অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A

গ্রামীণ ফোনের স্টার গ্রাহকরা এখন থেকে পাবেন আইপিডিসি ফাইন্যান্সের বিভিন্ন আকর্ষণীয় সেবা উপভোগ করবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানের আইপিডিসি কার্যালয়ে জিপি স্টার গ্রাহকদের আকর্ষণীয় ফাইন্যান্সিয়াল সল্যুশন প্রদানের লক্ষ্যে গ্রামীণফোন এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

এই চুক্তির অধীনে, জিপি স্টার গ্রাহকরা এখন থেকে আইপিডিসি টাইম ডিপোজিটে বিদ্যমান কার্ড রেটের চেয়ে ০.২৫% বেশি রেট উপভোগ করতে পারবেন। এছাড়া, জিপি স্টার গ্রাহকরা অটো লোন এবং হোম লোনের ক্ষেত্রে বর্তমান কার্ড রেটের চেয়ে ০.২৫% কম রেট এবং ৫০% প্রসেসিং ফি ছাড়ের সুবিধা উপভোগ করবেন।

গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর বা নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণে আইপিডিসি’র মনোনীত আরএম রয়েছেন, যার সহায়তায় জিপি স্টার গ্রাহকরা আইপিডিসি টাইম ডিপোজিট (প্রিমিয়াম ভ্যালু-অ্যাডেড সার্ভিসের সাথে বিদ্যমান কার্ড রেটের চেয়ে ০.২৫% বেশি সুদের হার), হোম লোন ও অটো লোনের (অ্যাসেট ভ্যালুর ৮৫% পর্যন্ত ফাইন্যান্সিং এবং অন্যান্য আকর্ষণীয় ফিচার) মতো সুবিধা উপভোগের সুযোগ পাবেন।

মাইজিপি অ্যাপের মাধ্যমে জিপি স্টার গ্রাহকরা অফারের সুবিধা গ্রহণ করতে পারেন। এর জন্য তাদের ‘আইপিডিসি’ লিখে ২৯০০০ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://www.grameenphone.com/star-program/special-offers/ipdc-finance-ltd

চুক্তি সই অনুষ্ঠানে আইপিডিসি’র পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব রিটেইল বিজনেস সাবরিনা আরিফিন ও হেড অব প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং ইশতিয়াক শাহরিয়ার এবং গ্রামীণফোনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট (মার্কেটিং) হাসান আহমেদ তৌহিদ এই চুক্তিতে স্বাক্ষর করেন।

Reneta

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের লয়্যালটি ম্যানেজার (মার্কেটিং) নাসার আহমেদ ও মো. ফজলে রাব্বি এবং আইপিডিসি’র প্রোডাক্টস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ অর্ঘ্য মাইকেল রোজারিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT