চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিপিএ ফাইভের লোভ দেখিয়ে ফেসবুকে সক্রিয় প্রতারক চক্র

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৪:০৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
শিক্ষা
A A

দশ থেকে ১২ হাজার টাকা খরচ করলেই এসএসসিতে জিপিএ ফাইভ পাইয়ে দেয়ার নিশ্চয়তা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে প্রতারক চক্র। ফেল থেকে পাস করিয়ে দেয়ারও নিশ্চয়তা দিচ্ছে তারা। এ প্রতারকদের খপ্পরে না পড়তে অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এসএসসি পরীক্ষার ফল যাই হোক, তা পরিবর্তন করিয়ে দিতে পারে, ফেইসবুকে এমন প্রচার চালানো একটি চক্রের একজনের সঙ্গে কথা বলছিলেন ময়মননিংহের এক অভিভাবক।

৪ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশকে সামনে রেখে ফল পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে ওই ব্যক্তির ফেইসবুক এর ইনবক্সে বার্তা আসতে থাকে। শুধু এ অভিভাবকই নন, এমন বার্তা পেয়েছেন লাখ লাখ অভিভাবক।

ফেসবুকে দেখা গেলা, ‘রেজাল্ট পরিবর্তন করতে চাই’ নামে পৃষ্ঠা খুলেছে একাধিক চক্র। বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের নাম ব্যবহার করে অর্থ লেনদেনের জন্য মোবাইল নম্বরও দেয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি স্রেফ প্রতারণা। ফল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এমন চক্র সক্রিয় হয়ে ওঠায় তাৎক্ষণিক ভাবে বিষয়টি গোয়েন্দাদের নজরে আনার নির্দেশ দেন তিনি।

এ ধরনের প্রতারকদের ধরিয়ে দিতে অভিভাবক ও শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গত কয়েক বছর ধরে প্রতিটি পাবলিক পরীক্ষার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব তুলে আসছিল প্রতারকরা।

Reneta

ঢাকা শিক্ষা বোর্ড বলছে, ওইসব প্রতারণা চক্রের অনেককে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসএসসি ও সমমানের ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT