চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিদান এক কোচের নাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ন ২২, মে ২০১৭
স্পোর্টস
A A

পাঁচ বছর বাদে রিয়াল মাদ্রিদকে লা লিগা এনে দিয়েছেন। জিদান আহামরি কিছু করেননি। করেছেন এমন কিছু, যা তাকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে। তিনি এখন বুক ফুলিয়ে বলতে পারবেন, ‘আমি এক সফল কোচ।’

১৮ মাস আগে দিশেহারা একটা দলের দায়িত্ব নিয়েছিলেন। দলের ভেতরে কোন্দল, কোন্দল ছিল দলের বাইরেও। জিদান সেসব সামলালেন। চারটি ট্রফি এনে দিলেন। আরেকটি হাতছানি দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ।

গত জানুয়ারিতে রাফায়েল বেনিতেজকে বরখাস্ত করে রিয়াল। জিদান দায়িত্ব নিবেন না, নিবেন না করতে করতে শেষ পর্যন্ত নিয়েই নেন।

রিয়ালের ম্যানেজারের দায়িত্ব নেয়া মানে টেনশনের সঙ্গে সংসার করা। ২০১৫ সালে কার্লো আনচেলত্তি যখন বরখাস্ত হন, অনেকেই অবাক হয়েছিলেন। সেই অবাকের মাত্রা বেড়ে যায় বেনিতেজের দায়িত্ব নেয়া দেখে। সেই সময় সমর্থকদের পক্ষ থেকে দাবি ওঠে বেনিতেজকে সরিয়ে দেয়া হোক।

জিদানের অধীনে রিয়াল দুই মৌসুমে বার্সার চেয়ে সাত পয়েন্ট বেশি পেয়েছে। অ্যাটলেটিকোর চেয়ে ২১ পয়েন্ট বেশি।

ইসকো জিদানকে নিয়ে বলেছেন, ‘জিদানের কাজের জন্যই আমরা এখানে। তাকে ধন্যবাদ। এই মৌসুমে ডাবলও জিততে পারি আমরা। প্রথম ধাপ শেষ। এখন ৩ জুন জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে চ্যাম্পিয়ন্স লিগটা জিততে চাই।’

Reneta

ইসকোর এমন প্রশংসার যথেষ্ট যুক্তি আছে। জিদান দায়িত্ব নেয়ার পর দলের ভেতর একটা শৃঙ্খলা আনেন। খেলোয়াড়রা তাকে সম্মান করতে থাকে। তার নির্দেশ পালন করে হৃদয় দিয়ে।

রিয়ালের মতো ড্রেসিংরুমে শান্তি ধরে রাখা সহজ কথা নয়। সেখানে ইগোর ছড়াছড়ি। কীভাবে এসব সামলান?

জিদান উত্তরে বলেন, ‘ইগো সামলানোর চেয়ে বড় কথা হলো মানুষকে সামলানো। এটা বিশেষ কিছু। যেকোনো ট্যাকটিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

জিদান সেই গুরুত্বপূর্ণ কাজ করতে করতে ভাগ্যেরও সহায়তা পেয়েছেন। সবকিছু তার মতো করে হয়েছে। এখন দাঁড়িয়ে নতুন রেকর্ডের সামনে। ডেল বক্সের পর কোনও কোচ রিয়ালের হয়ে একইসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা জিততে পারেননি। জিদান যেভাবে এগিয়ে যাচ্ছেন, তাতে তার জন্য সেটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়া ছাড়া কোনো প্রস্তুতি বাকি নেই: ইসি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক ক্ষতি এড়াতে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

নবম পে-স্কেলের গেজেট দাবিতে যমুনা ঘেরাও, পুলিশের টিয়ারগ্যাস

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: চ্যানেল আই

গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই 

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT