চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতে আর্জেন্টিনার আশা বাঁচিয়ে রাখল নাইজেরিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পরের রাউন্ডে যেতে শেষ ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ সেটা জানতে নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয়েছে আর্জেন্টিনার। যাদের জয়ে সবচেয়ে উপকার, সেই নাইজেরিয়া কিন্তু হতাশ করেনি মেসিদের! আর্জেন্টিনাকে রুখে দেয়া আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখার পাশাপাশি সুপার ঈগলরা টিকিয়ে রাখল আর্জেন্টাইনদের নকআউটের হিসাব-কেতাবও।

ভলগোগ্রাদ অ্যারেনায় শুক্রবার আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া। তাতে নাইজেরিয়ার পয়েন্ট হল দুই ম্যাচে ৩। আর আইসল্যান্ডের সঙ্গে ড্র করা আর্জেন্টিনার দুই ম্যাচে পয়েন্ট এক। সমান ম্যাচে আইসল্যান্ডের পয়েন্টও একই। দুই ম্যাচে টানা জিতে ক্রোয়েশিয়ার পয়েন্ট সেখানে ৬।

গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে লড়বে নাইজেরিয়া। একইদিনে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড মুখোমুখি হবে। সেদিন মেসিদের হারাতে পারলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত সুপার ঈগলদের। ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে চেয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকে।

ওই ম্যাচে আইসল্যান্ড ড্র কিংবা হারলেই পরের রাউন্ডের টিকিট কাটা হয়ে যাবে আফ্রিকান জায়ান্টদের। আর আর্জেন্টিনা যদি নাইজেরিয়াকে হারাতে পারে, অন্য ম্যাচে যদি আইসল্যান্ড হারলেই নকআউটে যাবে মেসিরা। আর ড্র করলে মেসিদের জিততে হবে বড় ব্যবধানে।

এদিন ম্যাচে খেলেছে আইসল্যান্ড-নাইজেরিয়া, কিন্তু চাপ থাকল আর্জেন্টিনা সমর্থকদের উপরও! গ্যালারি থেকে কিছুক্ষণ পরপর ভাইকিংস হুঙ্কার ছুঁড়ল আইসল্যান্ডের সমর্থকরা। ম্যাচেও পড়ল সেটার প্রভাব।

প্রথম ৪৫ মিনিটে ৬৫ শতাংশ বল নাইজেরিয়া দখলে রাখল ঠিকই, কিন্তু প্রতিপক্ষ রক্ষণে চাপ ধরে রেখেছে আইসল্যান্ড। ছয় মিনিটে সিগার্ডসনের শট সুপার ঈগলদের রক্ষণদের একবারে কাঁপিয়ে দেয়। ৩৬ থেকে বিরতির অতিরিক্ত সময় পর্যন্ত বডভারসন ও জারনাসন জুটি যেভাবে খেলেছেন তাতে গোল হজম না করাকেই সৌভাগ্য মনে করতে পারে নাইজেরিয়া।

Reneta

পরের ৪৫ মিনিট ঠিক তার উল্টো। এই অর্ধে প্রতিপক্ষকে বেশিভাগ সময়ই চাপে রেখেছে নাইজেরিয়া। ৪৯ মিনিটে করে ফেলে গোলও। নিজেদের অর্ধ থেকে ক্ষিপ্রগতির এক কাউন্টার অ্যাটাকে আহমেদ মুসার দিকে ক্রস করেন ভিক্টর মোজেস। সেই ক্রসকে গোলে রূপান্তর করতে ভুল করেননি মুসা।

আট মিনিট বাদেই দ্বিতীয় গোল প্রায় হজম করে বসেছিল আইসল্যান্ড। ৫৭ মিনিটে ওনিইনিয়ে এনদিদির দূরপাল্লার শট গোলরক্ষক হলডরসন ফিরিয়ে না দিলে বিপদ বাড়ত।

মুসার পা দিয়েই নাইজেরিয়া পেয়েছে দ্বিতীয় গোল। ৭৪ মিনিটে তাকে গোলবঞ্চিত করেছিল গোলবার, সেই জ্বালা ভুলে পরের মিনিটে একক নৈপুণ্যে আইসল্যান্ডের দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লেস্টার সিটি থেকে ধারে সিএসকে মস্কোতে যাওয়া এ ফরোয়ার্ড।

আইসল্যান্ড ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল চার মিনিট বাদেই। ফিনবোগারসনকে নিজেদের ডি-বক্সে ফেলে দিয়ে আইসল্যান্ডকে পেনাল্টি উপহার দিয়েছিলেন ট্রাইওনে ইবুইহি। সিগার্ডসন নিতে আসেন শট। কিন্তু তার স্পট-কিক উড়ে চলে যায় বারের একহাত উপর দিয়ে। সেই পেনাল্টি হাতছাড়া হওয়ার পর যেন ম্যাচের আশাও ছেড়ে দেয় আর্জেন্টিনাকে ১-১ গোলে আটকে দেয়া দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

জুলাই ৯, ২০২৬

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬

সুদমুক্ত আর্থিক ব্যবস্থার দিকে যেতে চায় পাকিস্তান

জুলাই ৯, ২০২৬

সারাদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT