চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের ‘সুলতান’-এ দুই ভিলেন তাসকিন ও আশফাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ০৫, মার্চ ২০১৮
বিনোদন
A A

কলকাতার সুপারস্টার জিতের নতুন ছবি ‘সুলতান’এ বাংলাদেশ থেকে মিম কাজ করবেন খবরটা চ্যানেল আই অনলাইন ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সবার আগে প্রকাশ করে। বর্তমানে এই ছবির শুটিং চলছে কলকাতায়। নতুন করে ‘সুলতান’-এ যুক্ত হলেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত ভিলেন তাসকিন রহমান ও মডেল আশফাক রানা।

মজার ব্যাপার হচ্ছে, ‘সুলতান’ ছবিতে তাসকিন ও আশফাক দু-জনে হাজির হবেন খলনায়ক নায়ক হিসেবে! চ্যানেল আই অনালাইনকে এমনটাই জানিয়েছেন তারা। তাসকিন বলেন, ছবির গল্প, চরিত্র-দুটোই আমার ভালো লেগেছে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় দুই দিন আগে কাজটি করার জন্য আলাপ-আলোচনা চূড়ান্ত করেছি।

অন্যদিকে ছিপনৌকো, ঝুম, নিশিরাতে, পারবো না, জয় হবেই হবে ইত্যাদির মতো জনপ্রিয় মিউজিক ভিডিওতে কাজ করে পরিচিতি পেয়েছিলেন আশফাক রানা। এবারই তিনি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে আশফাক বলেন, ‘সুলতান’ ছবিতে আমি নেগেটিভ চরিত্রে কাজ করতে যাচ্ছি। এখন এতটুকুই জানাই। বাকিটা চমক হিসেবে থাক। ৭ মার্চ থেকে কলকাতায় শুটিংয়ে অংশ নেব। মঙ্গলবার রওনা দেব।

আশফাক আরো বলেন, আমি ও তাসকিন ছাড়াও মুম্বাই থেকে আরো একজন ভিলেন থাকবেন। সঙ্গত কারণে তার নাম শেয়ার করতে পারছিনা। প্রথমে সাতদিন শুটিং করব, এরপর থাইল্যান্ডে শুটিং হবে। আশফাক বলেন, অনেকদিনের ইচ্ছে ছিল, জিতের সঙ্গে ছবি করব। কাকতালীয়ভাবে সুযোগটা পেয়ে যাই। গল্প শুনে ভালো লেগে যায়। আমাদের তিন ভিলেনের চেহারাও অনেকটা মিল রয়েছে। খলনায়ক চরিত্রে অভিনয় করব এটা কখনই ভাবিনি। কিন্তু ভালো সুযোগ পেয়েছি, মিস করতে চাইনা।

জিৎ-মিম ছাড়াও ‘সুলতান’ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুল আলম সাচ্চু, আমান রেজা ও কলকাতার প্রিয়াংকা সরকার প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের কলকাতার জিৎ’স ফিল্মওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস। ‘সুলতান’ পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজা চন্দ, যিনি এর আগে চ্যালেঞ্জ-২, প্রেম করেছি বেশ করেছি, রংবাজের মত হিট ছবির নির্মাতা।

Jui  Banner Campaign
ট্যাগ: আশফাক রানাজাজজিৎতাসকিন রহমানমিমসুলতান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তা: নির্বাচনের সময় ভ্রমণ এড়াতে পরামর্শ

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভালোবাসা দিবসে জোভান-নীহার ‘যে কথা বলা হয়নি’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT