চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতের বেগম মাহি না ফারিয়া?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ১৯, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

জিতের ভাগ্যে মাহি নাকি ফারিয়া? কিংবা কে আসবেন বাদশার বেগম হয়ে সেটা দেখার অপেক্ষা আরো কিছুদিন করতে হবে ঢালিপ্রেমীদের। কারণ আরো একবার গুঞ্জন উঠেছে নুসরাত ফারিয়া নয়, জিতের নায়িকা হিসেবে জাজ মাহিয়া মাহিকে চাচ্ছেন।

‘বাদশা’ ছবি দিয়ে কলকাতার হার্টথ্রব জিৎ ঢাকাই চলচ্চিত্রে যেভাবে টুইস্ট আনতে চলেছেন, ঠিক তেমনি জিতের নায়িকা কে হবে তা নিয়েও রীতিমতো চলছে টুইস্ট। যৌথ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে তৈরি হওয়া তিন নায়িকা জলি ও নুসরাত ফারিয়াকে বদলে নাকি এবার জিতের নায়িকা হিসেবে মাহিয়া মাহির কথা চিন্তা করছেন প্রযোজনা সংস্থাটি।

 জাজের নায়িকা: নুসরাত ফারিয়া
বেশ কিছুদিন আগেই এ প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছিলেন তাদের পরবর্তী ছবি ‘বাদশা’তে নায়ক থাকবেন কলকাতাটর সুপারস্টার জিৎ। এবং ছবিতে জিতের নায়িকা হিসেবে থাকবেন জলি। কিন্তু ক’দিন পর জানানো হয় জলি নয় সুপারহিট নায়কের ছবিতে কাজ করবেন তাদের হাত ধরে আসা আরেক নায়িকা নুসরাত ফারিয়া। এমনি কলকাতার দৈনিক পত্রিকায়ও এ ধরনের সংবাদ ছাপা হয়।

তবে আবারো ডানা মেলেছে নতুন একটি গুঞ্জন। ফারিয়া নয় ‘বাদশা’ ছবির নায়িকা হিসেবে জাজ তাদের ড্রিম গার্ল মাহিয়া মাহিকে চাইচ্ছেন। বিষয়টি নাকি চূড়ান্ত করে ফেলেছেন সংস্থাটি। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে ঘোষণা দেবেন তারা।

জাজের নায়িকা: জলি
হঠাৎ করেই ফারিয়াকে সরিয়ে কেনো মাহিকে নেওয়া হচ্ছে এর কারণ হিসেবে জানা যাচ্ছে, জাজের কর্ণধার আবদুল আজিজ নুসরাত ফারিয়াকে জিতের সঙ্গে নিতে আগ্রহী নন। তিনি মাহিকে চাইছেন। কারণ মাহি অভিনীত প্রায় সবগুলো ছবিতে টাকা লগ্নি করে লাভবান হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এদিকে সর্বশেষ দুটি ছবিতে ফারিয়া ব্যর্থ হয়েছেন হলে দর্শক টানতে। এমনকি ধারণা করা হচ্ছে ওমের সঙ্গে তার শেষ ছবিটিও ব্যবসার বাজারে মুখ থুবড়ে পড়বে ফারিয়ার জন্যই।

Reneta

জাজের নায়িকা: মাহিয়া মাহি
অন্যদিকে মাহির সঙ্গে জাজের মান অভিমান পালা শেষ করার জন্য ‘বাদশা’ ছবিতে অগ্নিকন্যা মাহিকে চাওয়া হচ্ছে। তবে মাহি কি রাজি হবেন জাজের ছবিতে কাজ করার। কারণ সংস্থাটি মাহিকে নিয়ে অনেক বাজে কথা ছড়িয়েছিলো। এমনকি তার সঙ্গে জাজের আর কোনো সম্পর্ক নেই সেটিও গণমাধ্যমকে বারবার জানিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডনায়িকামাহিয়া মাহি
শেয়ারTweetPin

সর্বশেষ

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT