চট্টগ্রাম

জিতেন গুহকে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সবাই মাস্ক পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, সবাই মাস্ক পরেছেন, একটি সংবাদ সম্মেলনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের পটিয়ার আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, এরকম দুর্বৃত্তদের আওয়ামী লীগে কোনো দিন স্থান হবে না।

সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জিতেন গুহর চিকিৎসার খোঁজ-খবর নিয়ে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী জিতেন গুহকে সান্ত্বনা দিয়ে বলেন, তার সাথে পুরো আওয়ামী লীগ পরিবার রয়েছে।

সেসময় দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:আওয়ামী লীগদৃষ্টান্তমূলক শাস্তি
প্রতিবেদক

চৌধুরী ফরিদ

চট্টগ্রাম প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…