চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ: খসরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০১৯
বিনোদন
A A

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচন। শনিবার দিনভর অনুষ্ঠিত ভোট প্রদান শেষে সন্ধ্যায় মিললো নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২১ মেয়াদী নির্বাচনে ১৯ সাধারণ সদস্য পদের বিপরীতে প্রার্থী হয়েছিলেন ৪১ জন। মোট ভোটার ছিলো ১৪১ জন। নির্বাচন কমিশনার জানায়, এবার ভোট কাস্ট হয়েছে ১৩৪টি। এরমধ্যে সর্বোচ্চ ১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খসরু।

খসরু ছাড়াও কার্যনির্বাহী পরিষদের বাকি ১৮ সাধারণ সদস্য নির্বাচিত হয়েছেন: সামসুল আলম, ইস্পাহানী, কামাল মোহাম্মাদ লিপু, মেহেদী হাসান সিদ্দিকী মনির, মোর্শেদ খান হিমেল, রশীদুল আমিন হলি, জাহিদ হোসেন, এ. জে. রানা, মোহাম্মদ হোসেন, ইয়ামিন হক ববি, কামাল লিপু, অপূর্ব রানা, নাদির খান, শহিদুল আলম, ইকবাল হোসেন জয়, ইলা, ড্যানি সিডাক ও আলিমুল্লাহ খোকন।

এছাড়া দুজন সহযোগি সদস্য নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান নাদিম ও আজিজ আহমেদ পাপ্পু।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া খসরু জানান, জিতেছি ১৯ জন, কিন্তু হারিনি কেউ। চলচ্চিত্র নির্মাণে সমস্ত কাজের প্রায়োরিটি দিবো। চলচ্চিত্র নির্মাণ হচ্ছে অনেক, কিন্তু প্রদর্শনের ব্যবস্থা নেই। এগুলোর সুবব্যস্থা করবো। সরকারের সিনেপ্লেক্স প্রকল্প এগিয়ে নিতে কাজ করবো। সিনেমা হলের দুর্নীতি রোধ করে ই-টিকিটিং ব্যবস্থা চালু করবো।

এছাড়াও চলচ্চিত্রের সকল প্রযোজক পরিবেশকসহ সমস্ত সংগঠনকে একসঙ্গে নিয়ে কাজ করে সামগ্রিকভাবে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান খসরু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খসরুনির্বাচনপ্রযোজকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬

জন্মদিনে মেসিকে ‘চমকে’ দিলেন সতীর্থরা

জুন ২৫, ২০২৬

ঈশ্বরের কাছে নতুন করে কিছু চাওয়ার ভাষা নেই: জন্মদিনে মেসি

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT