চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও বিদায় রোনালদোর জুভেন্টাসের, কোয়ার্টারে পোর্তো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ১০, মার্চ ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
ক্রিস্তিয়ানো রোনালদো জুভেন্টাসের ম্যাচের পর মন খারাপ করে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো গোল পাননি। তবে জয় তুলেছে জুভেন্টাস। সে জয়ে কাজ হল না। অ্যাওয়ে গোলের সুবিধা কাজে লাগিয়ে জুভদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পা রেখেছে দ্বিতীয় লেগে হেরে বসা এফসি পোর্তো।

ঘরের মাঠে মঙ্গলবার রাতে সেরা ষোলোর ফিরতি লেগে ৩-২ গোলে জেতে জুভেন্টাস। প্রথম লেগে পোর্তোর মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছিল তুরিনের বুড়িরা। তাতে দুই লেগ মিলিয়ে ফল দাঁড়ায় ৪-৪। জুভদের চেয়ে একটি অ্যাওয়ে গোল বেশি হয়ে যায় পোর্তোর। পর্তুগিজ ক্লাবটির জন্য শেষ আটের দরজা খুলে দেয় যে গোলটি।

নিজেদের ইতিহাসে প্রথমবার টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ষোলো থেকে ছিটকে গেল জুভেন্টাস।

ম্যাচের ১৯ মিনিটে শুরুতে পিছিয়ে পড়ে জুভেন্টাসই। সার্জিও অলিভেইরা পেনাল্টি থেকে গোল করে অতিথিদের এগিয়ে নেন। প্রতিপক্ষের মেহদী তারেমিকে নিজ বক্সে ফেলে দিয়েছিল স্বাগতিকরা।

প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ করে পোর্তো। ফিরে ম্যাচের ৪৯ মিনিটে সমতা টানে জুভরা। বোনুচ্চির বানিয়ে দেয়া বল থেকে রোনালদোর প্লেসিংয়ে জাল খুঁজে নেন ফেদেরিকো চিয়েসা।

সমতার পাঁচ মিনিট পর ১০ জনের দল হয়ে পড়ে পোর্তো। ৫২ ও ৫৪ মিনিটের দুই হলুদে লাল কার্ড হয়ে মাঠ ছাড়তে হয় মেহদী তারেমিকে।

ম্যাচের ৬৩ মিনিটে দশ জনের পোর্তোর বিপক্ষে লিড আনে স্বাগতিকরা। কুয়াদ্রাদোর থেকে আসা বলে গোল আনেন চিয়েসা। ম্যাচে তখন দুই লেগ মিলিয়ে ৩-৩এ সমতায়। দুদলেরই একটি করে অ্যাওয়ে গোল।

সেভাবেই নির্ধারিত সময়ের বাকি অংশটুকু কেটে গেলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে ১১৫তম মিনিটে ফ্রি-কিকে গোল আনেন অলিভেইরা।

দুই মিনিট বাদে আদ্রিয়ান রাবিওত গোল করে স্কোরলাইন ৪-৪ করেন। ওই স্কোরেই শেষ হয় ম্যাচ। একটি বাড়তি অ্যাওয়ে গোলের সুবিধা কাজে লাগিয়ে সেরা আটে জায়গা করে নেয় পোর্তো।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগজুভেন্টাসপোর্তোরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইটিসহ বিভিন্ন খাতের নারী উদ্যোক্তাদের মিলন মেলা

পরবর্তী

বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের পর ১৪৪ ধারা  

পরবর্তী
বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের পর জনজট ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বসুরহাটে আওয়ামী লীগের দুইপক্ষের প্রাণঘাতী সংঘর্ষের পর ১৪৪ ধারা  

মেগান বর্ণবাদ নিয়ে বক্তব্য দিচ্ছেন, রানির উদ্বেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদ নিয়ে মেগানের বক্তব্যে রানির উদ্বেগ

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT