চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতেও অস্ট্রেলিয়ার সঙ্গেই বিশ্বকাপ ছাড়ছে পেরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প নেই। তারপরও তাকিয়ে থাকতে হত গ্রুপসঙ্গীদের অন্য ম্যাচে। এমন লড়াইয়ে আবার প্রতিপক্ষ প্রথম দুই ম্যাচে হেরে আগেই বিশ্বকাপ থেকে বিদায় নেয়া পেরু। অস্ট্রেলিয়া সেই ম্যাচটা হেরেই বিশ্বকাপ শেষ করল।

সোচিতে গ্রুপ ‘সি’তে নিজেদের শেষ ম্যাচে পেরুর কাছে ২-০ গোলে হেরে টেবিলের তলানিতে থেকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। সকারুদের সান্ত্বনা কেবল ডেনমার্কের বিপক্ষে ১-১ গোলের ড্র। আর প্রথম দুই ম্যাচে হার দেখা পেরু এক ম্যাচ জিতে গ্রুপ ‘সি’ থেকে তৃতীয়।

জয় চাই। অস্ট্রেলিয়ার এমন সমীকরণের ম্যাচে ১৮ মিনিটে প্রথম পেরেকটা ঠুকলেন আন্দ্রে কারিল্লো। অধিনায়ক পাওলো গুয়েরোর ক্রসে অস্ট্রেলিয়ার জালে ভলিতে বল জড়ান পেরু মিডফিল্ডার।

গোল যে কপালে নেই অস্ট্রেলিয়ার, সেটা পরিষ্কার হল ৩৪ মিনিটের ম্যাথিউ লেকির অবিশ্বাস্য এক সুযোগ হাতছাড়া করায়। সমতায় ফেরার জন্য যখন মরিয়া সকারুরা, পেরু ডি-বক্সের ৬গজ দূর থেকে লেকিকে পাস দেন রবি ক্রুস। তার পায়ে যখন বল পেরুর জালমুখ তখন খা-খা।

কিন্তু অস্ট্রেলিয়ার জার্সি নাম্বার ১৩ জাল বরাবর শট নিলে বাতাসের বেগে দৌড়ে এসে আচমকা হাজির ক্রিস্টিয়ান রামোস! অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন লেকির শট। অস্ট্রেলিয়া সমর্থকদের মাথায় হাত!

বিরতি থেকে ফিরে পরিস্থিতি আরও খারাপ হয় অস্ট্রেলিয়ার। দ্বিতীয়ার্ধের পাঁচমিনিটের মাথায় এশিয়ান পরাশক্তিদের ম্যাচ থেকে ছিটকে দেয় পেরু। প্রথম গোলের যোগানদাতা পাওলো গুয়েরো এবার নিজেই গোলদাতা। ট্রাওকোর সঙ্গে ওয়ান-টু-ওয়ান পাসে খেলে ৫০ মিনিটে দ্রুত ডি-বক্সে ঢুকে যান পেরু অধিনায়ক। পরে আলতো ভলিতে পান গোল। তাতেই জয় নিশ্চিত সাউথ আমেরিকান দেশটির।

ট্যাগ: রাশিয়া বিশ্বকাপ ২০১৮লিড বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ: তাহসান

পরবর্তী

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনা একাদশে পাঁচ পরিবর্তন

পরবর্তী

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনা একাদশে পাঁচ পরিবর্তন

গাজীপুরে বড় ব্যবধানে জয়ের দ্বারপ্রান্তে আওয়ামী লীগের জাহাঙ্গীর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় চীনের দায় নিয়ে প্রশ্ন, ‘ভুয়া’ বলে দাবি বেইজিং

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতায় বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাপ (সংগৃহীত)।

সচিবালয়ের করিডোরে ৩ সাপ, তারপরে যা ঘটল…

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীর বর্জ্য থেকে উৎপাদন হবে বিদ্যুৎ

আগস্ট ২৭, ২০২৬
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা 'নূরা হেলথ'ও বাংলাদেশের জাতীয় টেলিভিশন চ্যানেল 'চ্যানেল আই' চুক্তি স্বাক্ষর করছে।

রোগীর সুস্থতায় পরিবারের ভূমিকা তুলে ধরতে চ্যানেল আই ও নূরা হেলথের যৌথ উদ্যোগ

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT