চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিতবে একুশ জন, হারবে না কেউ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৭ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
বিনোদন
A A

নাটক, টেলিছবির শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে ২১ জুন। ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত হতে লড়তে যাচ্ছেন ছোটপর্দার একঝাঁক জনপ্রিয় মুখ, যারা প্রত্যেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। কার্যনির্বাহি সদস্যপদে প্রার্থী হয়েছেন সামসুন নাহার শিরিন (সূচনা সিকদার)। আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী এই অভিনেত্রী।

নির্বাচনের আগে কোনো প্রতিশ্রুতি না দিলেও সাধারণ অভিনয় শিল্পীদের পাশে থাকবেন এমন আশাবাদ জানিয়ে সূচনা জানান, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছি, এখানে থেকে আমার একার কিছু না করার সুযোগ নেই। তবে আমি চাইবো এই সংগঠনের সাধারণ সদস্য যারা আছেন তাদের চাওয়া পাওয়ার বিষয়টি আমি নীতিনির্ধারণী বৈঠকে উপস্থাপন করতে।

সভাপতি-সাধারণ সম্পাদক পদে পছন্দের কোনো প্রার্থী আছে কিনা জানতে চাইলে সূচনা বলেন, যারাই এখানে নির্বাচন করছেন আমরা প্রত্যেকেই একই পরিবারের। নির্বাচণে যিনি বা যারাই জয়লাভ করুক, তাদের প্রতিই আমাদের সকলের সমর্থন আছে। হারলেও আমরা, জিতলেও আমরা। আমাদের এবারের স্লোগানও এরকম-ই, জিতবে একুশ জন, হারবে না কেউ।

অভিনয় শিল্পী সংঘের অন্তর্ভুক্ত শিল্পীরা কী ধরণের সুযোগ সুবিধা পেয়ে থাকেন? এমন প্রশ্নে এই প্রার্থী জানান, অভিনয় শিল্পী সংঘ হওয়ার আগে আমরা যারা সাধারণ অভিনয় শিল্পী, তাদের কোনো আইডেন্টিটি ছিলো না। এই সংগঠন হওয়ার ফলে আমরা একটা পরিচয় পেয়েছি, জায়গা পেয়েছি নিজেদের সংকটগুলো মন খুলে বলার। নিজেদের সুখ দুঃখ ভাগাভাগির অধিকারটুকু আমাদের দিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

কথা প্রসঙ্গে জানালেন, কার্যনির্বাহি সাতটি পদের জন্য লড়াই করছেন আঠারো জন। তিনি ছাড়াও বাকি ১৭ জন হলেন: খালেদ আহমেদ সালেহিন (রাজিব সালেহিন), জাকিয়া বারী মম, নুরুন জাহান মেগম, রেজাউল করিম সরকার (রেজাউল রাজু), বন্যা মির্জা, নাদিয়া আহমেদ, মাসুদ আলম তানভীর (তানভীর মাসুদ), মাহাদী হাসান পিয়াল, মুনিরা বেগম মেমী, ওয়াসিম হাওলাদার (ওয়াসিম যুবরাজ), জাহিদুল ইসলাম চৌধুরী (জাহিদ চৌধুরী), মাহাবুবুর রহমান মোল্লা (নিথর), সনি রহমান, শামস ইবনে ওবায়েদ (শামস সুমন), আবদুর রাজ্জাক এবং সেলিম মাহবুব।

আসন্ন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন নাট্য জগতের গুণী ব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ। এমনটাই চ্যানেল আই অনলাইনকে জানান অভিনয় শিল্পী সংঘের বর্তমান সভাপতি শহিদুল আলম সাচ্চু।

Reneta

অভিনয় শিল্পী সংঘের ২১টি পদের জন্য এবার ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের নিয়েই গঠিত হবে নতুন কমিটি। সভাপতি পদে লড়তে যাচ্ছেন আশিকুল ইসলাম খান (তুষার খান), মিজানুর রহমান ও শহীদুজ্জামান সেলিম। সাধারণ সম্পাদক পদে লড়তে যাচ্ছেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান।

শিল্পী সংঘ থেকে জানানো হয়, এবার শিল্পী সংঘের ভোটার সবমিলিয়ে প্রায় ছয়শো ছয়টির মতো। নির্বাচন অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে। ভোটগ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘজাকিয়া বারী মমনাদিয়া আহমেদবন্যা মির্জামুনিরা বেগম মেমীলিড বিনোদনশহিদুল আলম সাচ্চু
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT