চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে হলে ১৭০ থেকে ১৮০ করতে হবে: তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ। ছবি: তামান্না তৃষা

সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ। ছবি: তামান্না তৃষা

কলম্বো থেকে: প্রেমাদাসার স্কোরিং উইকেটে জয় পেতে হলে কমপক্ষে ১৭০ থেকে ১৮০ রান করতে হবে বলে মনে করেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগেরদিন সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘এই মাঠের জন্য কমপক্ষে ১৭০ থেকে ১৮০ ভালো স্কোর। ১৪০-১৫০ করলেও প্রত্যেক বোলার সেরাটা দেয়ার চেষ্টা করি। যেহেতু উইকেট ফ্ল্যাট, রান আসলে হয়েই যায়।’

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দেয়। বাংলাদেশ আবার সেই ভারতের কাছে ৬ উইকেটে হেরেছে।

শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে কিছুদিন আগে পরপর দুই টি-টুয়েন্টি ম্যাচে হেরে যায় বাংলাদেশ। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য বেশি কিছু নেয়ার নেই বলে মনে করেন তাসকিন। কারণ এখন খেলা হচ্ছে ‘আরেক রকম উইকেটে’।

‘দেশের উইকেটটা এক রকম ছিল, এখানের উইকেটটা আবার আরেক রকম। আলাদা মাঠ, আলাদা পিচ। গেমপ্ল্যানটাও আলাদা হবে। আসল জিনিসটা হচ্ছে আমরা যদি ভালো একটা স্কোর গড়তে পারি এবং বোলিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব। যদিও প্রেশার থাকবে। শেষ দুটি ম্যাচে ওদের সঙ্গে হেরেছি। তবু আমরা বিশ্বাসী, ক্যামব্যাক করতে পারবো।’

ভারতের বিপক্ষে বাংলাদেশ ৫৪টি বল থেকে কোনো রানই নিতে পারেনি। সামনের ম্যাচে এই ভুল থেকে দল শিক্ষা নেবে বলে আশা করছেন তাসকিন, ‘সত্যি কথা বলতে গতকাল ২৫, ৩০ রান কম হয়েছে। এটা হলে ম্যাচের গল্প অন্য রকম হতে পারত। যেটা চলে গেছে, সেটা গেছে। ভুল থেকে শিক্ষণীয় কিছু নিতে হবে। আমরা এখন আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন আহমেদনিধাস ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার সহকারী কোচ ‘মিথ্যা’ বলছেন, দাবি করে ক্ষমা প্রত্যাখ্যান ওলমোর

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

আমার বন্ধু মহা যাদু জানে- বলা কি খুব সহজ? 

জুলাই ২৭, ২০২৬

আলোচনার সুযোগ দিতে ইরানে হামলা স্থগিত করেছেন ট্রাম্প

জুলাই ২৭, ২০২৬

প্রশ্নফাঁস বিতর্কের পর পরীক্ষা ব্যবস্থা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা নরেন্দ্র মোদির

জুলাই ২৭, ২০২৬

দীর্ঘ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT