চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিততে মানা সিলেট সুপারস্টার্সের!

সাবিত খানসাবিত খান
৭:২৪ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০১৫
অর্থনীতি
A A

শিরোনাম দেখে ভিন্ন কিছু ভেবে শঙ্কিত হওয়ার কিছু নেই। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে সিলেট সুপারস্টার্সের যাত্রা এবং পরাজয়ের ধরন দেখে এমন মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ১, ১ এবং ৬ রান, সংখ্যাগুলো এখন পর্যন্ত সিলেটের তিনটি ম্যাচে পরাজয়ের ব্যবধান।  জয়ের কাছে গিয়ে খেই হারানোই যেনো মুশফিকুর রহমানের দলটির নিয়তি।

শুরুটা হয়েছিলো ২৩ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে আসরের তৃতীয় এবং তাদের প্রথম ম্যাচে।  তামিম ইকবাল ও ইয়াসির আলির অর্ধশতকের সুবাদে ১৮০ রানের বড় স্কোর করা চিটাগংকে ভালোই জবাব দিচ্ছিলো দিশশান-মুশফিকরা। এ দুজনেরই অর্ধশতকের পরও নির্ধারিত ২০ ওভার খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানে থেমে যায় সিলেট।

পরের দিনের দ্বিতীয় ম্যাচটিতেও দুঃখ সেই এক রানের। বরিশাল বুলসে্র করা মাত্র ১০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও দিশেহারা হয়ে পড়ে সিলেট।  বাংলাদেশের অনুর্ধ্ব-২৩ দলের স্পিনার নাজমুল ইসলাম তিন উইকেট প্রাপ্তির দিনটিকে বিষিয়ে দিয়েছিলো ব্যাটসম্যানদের ব্যর্থতা। ২০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাড়ায় ১০৭ রান। দিলশানের ৩৬ রানের পরের সর্বোচ্চ স্কোরটি ১৬ রানের। যা করেন ঘূর্ণি জালে বরিশালকে ছোট স্কোরেই আটকানো নাজমুল।

আর রংপুর রাইডার্সের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটিতে সাকিবের অলরাউন্ডার নৈপুন্যে হারে মুশফিক বাহিনী। সাকিবের ৩৩ রান ও তিন উইকেট লাভের দিনে ৬ রানের পরাজয় বরণ করে নিতে হয় সিলেট সুপার স্টার্সকে। মাত্র ১১০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৩ রানেই অলআউট সিলেট। 

এমন পরাজয়ের জন্য ভাগ্যকেও দোষ দিতে পারে সিলেট সুপারস্টার্স। তবে বোলারদের সাফল্যের পর ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে পরিবর্তন না আনলে এমন দুর্ভাগ্য আরো আসতে পারে বলে ধারণা করা যেতেই পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT