ক্রিকেট

জাহানারা-রুমানাকে ফিরিয়ে এশিয়া কাপের দল

বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশ নারী ক্রিকেটার মাঠে প্রস্তুত, একজন বল হাতে, অন্যজন ফিল্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
এশিয়া কাপের জন্য অভিজ্ঞ দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়েছে বাংলাদেশ। এবারের মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে দুর্দান্ত বোলিং করার সুবাদে এক বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার জাহানারা আলম। ৯ ম্যাচে শিকার করেন সর্বাধিক ২৫ উইকেট। মোহামেডান অলরাউন্ডার রুমানা আহমেদ ১৬ মাস পর বাংলাদেশ দলে ফিরলেন।

এবারের লিগে রুমানা ৫ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন, পাশাপাশি ব্যাট হাতে ৬ ইনিংসে করেছেন ২৪১ রান। এতেই ভাগ্য খুলে গেল রুমানার।

ইসমা তানজিম ও সাবিকুন নাহার জেসমিন জতীয় দলের নতুন সদস্য। ফাহিমা খাতুন ও সোবহানা মোস্তারিকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই। তাদের সঙ্গী হয়েছেন আনক্যাপড ক্রিকেটার তাজ নিহার ও পূজা চক্রবর্তী।

এসিসি এশিয়া কাপ আগামী ১৯ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কার ডাম্বুলায় অনুষ্ঠিত হবে। সামনে বাংলাদেশের মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এশিয়ার শ্রেষ্ঠত্বে লড়াই হবে সংক্ষিপ্ত ফরম্যাটে। এবার সর্বাধিক ৮ দল অংশ নিচ্ছে এশিয়া কাপে।

বাংলাদেশ. ভারত, পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও উইমেন্স প্রিমিয়ার কাপ ২০২৪ এর চার সেমিফাইনালিস্ট নেপাল, ইউএই,,মালয়েশিয়া, থাইল্যান্ড।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, ঝর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, রুবেয়া হায়দার ঝিলিক, শরিফা খাতুন, ইসমা তানজিম ও সাবিকুন নাহার জেসমিন।

বিষয়:এশিয়া কাপ জাহানারা বাংলাদেশ নারী দল রুমানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…