গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিনী সৈয়দা আরজুমান বানু নার্গিস হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত তিনি। তাৎক্ষণিক তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
সৈয়দা আরজুমান বানু বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
জাহাঙ্গীর কবির নানক তার সংসদীয় এলাকা ঢাকা-১৩ জনগণসহ দেশবাসীর কাছে অসুস্থ স্ত্রীর আশু সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।










