বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনের চতুর্থ নেটওয়ার্কিং সম্মেলন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্কিং সম্মেলনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনের নেটওয়ার্কিং সম্মেলনে বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে করোনায় বাংলাদেশের গণমাধ্যম: রাষ্ট্র ও গণমাধ্যম বিশেষজ্ঞদের ভূমিকা শীর্ষক দুই দিনের চতুর্থ নেটওয়ার্কিং সম্মেলন শুরু হয়েছে।

আজ শুক্রবার ভার্চ্যুয়ালি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ  এবং ডিডব্লিউ একাডেমি যৌথভাবে সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই অনলাইন ও আজকের পত্রিকা।

প্রধান অতিথির  বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাংবাদিকতা এবং অন্যান্য মিডিয়া চর্চায় পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য গণমাধ্যম মালিক, সম্পাদক, সাংবাদিক, সাংবাদিক ইউনিয়নসহ সকল স্টেকহোল্ডারদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়ার কথা জানান।

ড. মুরাদ হাসান এমপি অনলাইনে নেটওয়ার্কিং সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, কর্মরত সাংবাদিক, গবেষণা সংস্থার প্রতিনিধিরা উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।

দুই দিনের সম্মেলন চারটি প্যানেল আলোচনার মাধ্যমে পরিচালিত হবে। সমাপনী অধিবেশনে, ডিডব্লিউ, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার প্রিয়া এসেলবর্ন ধন্যবাদ জানাবেন।

আলোচকদের দেওয়া সুপারিশের আলোকে সম্মেলন থেকে একটি ঘোষণা দেওয়া হবে।

বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনলাইন নেটওয়ার্কিং সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমান, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক।

বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্কিং সম্মেলনে বক্তা, অনলাইন সভা. Channel i News - চ্যানেল আই নিউজ ডিডব্লিউ একাডেমির পক্ষে, ডিডব্লিউয়ের এশিয়া ও ইউরোপের বিভাগীয় প্রধান মাইকেল কারহাউসেন, ঢাকার জার্মান দূতাবাসের প্রেস অ্যাটাচি হান্না শ্যাম্পফ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমেনা ইসলাম, বিভাগের চেয়ারম্যান শেখ আদনান ফাহাদের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…