চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাসদকে ‘ইতিহাস’ মনে করালেন খালেদা জিয়াও

রাহুল রায় রাহুল রায়
৯:৫২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৬
রাজনীতি
A A

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, একসময় যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে আজ আওয়ামী লীগ সেই হত্যাকারীদেরই মূল্যায়ন করছে। বাদ
পড়ছে তাদেরই পোড় খাওয়া নেতাকর্মীরা। এই জন্যই আজ দেশের এই দুরবস্থা।

জাসদ নেতাদের মন্ত্রিপরিষদে রাখায় ভবিষ্যতে এর জন্য পস্তাতে হবে আওয়ামী লীগকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের এমন মন্তব্যের পর এবার বিএপির আলোচনায় জাসদ। এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর ইফতার মাহফিলের আলোচনায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের দলে এমন সব লোক রয়েছে যারা গুম-খুনে অনেক আগে থেকেই অভিজ্ঞ। স্বাধীনতার পর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলো এই দলের লোকগুলো তখন আওয়ামী লীগের লোকজনকে গুম-খুন করতো। তাদের নেতা সম্পর্কে খারাপ ভাষায় বক্তব্য দিতো।’

“আজ নিজের দলের লোককে মূল্যায়ণ না করে এই খুনীদের মূল্যায়ণ করা হচ্ছে। তার ফলেই কিন্তু দেশে এই অবস্থা হচ্ছে।”

গুপ্তহত্যা বন্ধে দেশব্যাপী যে জঙ্গি বিরোধী অভিযান চলছে তা নিয়েও সমালোচনা করে বেগম জিয়া বলেন, বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের সকল নেতাকর্মী এবং নিরীহ সাধারণ মানুষগুলোকে ধরছে। ধরে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।

Reneta

সন্ত্রাস দমন নয় বরং সারা দেশব্যাপী সন্ত্রাস ছড়িয়ে দিয়ে, জঙ্গিদের উত্থান ঘটিয়ে দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে দিতে চায় সরকার বলে দাবি করেন খালেদা জিয়া।

তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত বিরোধীদলের নেতাকর্মীদের নয় প্রকৃত অপরাধীদের গ্রেফতার করা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোয়ার্টার ফাইনালে ঢাকা আবাহনী

পরবর্তী

বিএনপিকে জামায়াত ছাড়ার আহ্বান

পরবর্তী

বিএনপিকে জামায়াত ছাড়ার আহ্বান

রানা প্লাজা: রানার বিরুদ্ধে আরেক মামলায় চার্জ গঠন

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT