চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালিয়াতি মামলায় পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কারাগারে

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:১৫ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২১
কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলমকে দলিল জালিয়াতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৩১ অক্টোবর) চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজিব কুমার দেব এ আদেশ দেন।
মামলা সূত্র জানায়, পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকার বাসিন্দা বজল আহমদের স্ত্রী সাকেরা বেগমের ২০ শতক জমি ছিল। ওই জমিটি ১৯৯৬ সালে অন্য এক নারীকে সাকেরা বেগম সাজিয়ে জাল দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে নেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর। পরে জমিটি তিনি আরেকজনের কাছে বিক্রি করেন।
এ ঘটনায় ২০২০ সালে সাকেরা বেগম চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর ৫৯২/২০) করেন । ওই মামলায় রোববার জামিন নিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, সাকেরা বেগমের দায়ের করা জাল দলিল প্রতারণা মামলায় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ থেকে চার সপ্তাহের জামিন নেন জাহাঙ্গীর আলম। চার সপ্তাহের অস্থায়ী জামিন শেষে গত ২১ অক্টোবর নিম্ন আদালতে হাজির হওয়ার দিন ছিলো তাঁর। ওইদিন হাজির না হয়ে ২৪ অক্টোবর জাহাঙ্গীর আলম আদালতে আত্মসমর্পণ করে অসুস্থতার কারনে নির্ধারিত দিনে হাজির হতে পারেননি বলে দাবী করেন।
আইনজীবী মিফতাহ উদ্দিন আরও বলেন, ২৪ অক্টোবর আদালত আসামীর কথা আমলে  নিয়ে  ৩১ অক্টোবর চিকিৎসার আপডেট কাগজ পত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেন। রোববার জাহাঙ্গীর আলম চিকিৎসা সংক্রান্ত যথাযথ কাগজপত্র দেখাতে পারেনি। এতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালিয়াতি মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬

খাবার দাবার: এক প্রজন্মের সৃজনশীলতার ঠিকানা

জুলাই ৬, ২০২৬

সাভারে এনসিপির নাহিদ ইসলামের সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ

জুলাই ৬, ২০২৬

প্রবীণ কৃষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT