চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জালিয়াতি করে শহীদ বুদ্ধিজীবীর বাড়ি দখল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ১৭, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভূমির রেকর্ডপত্র বালাম বই জালিয়াতি করে শহীদ বুদ্ধিজীবী শামসুল হকের নামে সরকারের দেয়া বাড়ি দখলের মামলার তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সংস্থার সচিব জানিয়েছেন: দ্রুত মামলার চার্জশিট দেয়া হবে এবং জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। বরাদ্দ জমি ফেরত পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় শহীদ পরিবার সদস্যরা।

মুক্তিযুদ্ধে শহীদ স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একে এম শামসুল হক খানের পরিবারের নামে সরকারের দেয়া বাড়ি ভূমি অফিসের সহায়তায় দখল করে বলে অভিযোগ পরিবারের। জাবেদ উদ্দিন শেখ নামে স্থানীয় এক ব্যক্তি এ জমির পাশাপাশি ঢাকার নবাবপুরে প্রায় ৩০ কাঠা সরকারি সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখল করেন বলেও অভিযোগ তাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৪ সালে এ কে এম শামসুল হক খানের মা মাসুদা খানকে ঢাকার নবাবপুরে ২২১ নম্বর হোল্ডিং এর ওই চার কাঠা জমি দিয়েছিলেন। উত্তরসূরি হিসেবে তার ছেলে আজহারুল হক খানকে ওই প্লটটি হস্তান্তর করেন মাসুদা খান।

২০১৮ সালের ওই জমি দখলের ঘটনায় তদন্ত চালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দুদক। তদন্তে ওয়ারি থানার সে সময়ের ডিসি মোহাম্মদ ইব্রাহিম খানও সম্পত্তি আত্মসাতে জড়িত জানা গেলে তাকে বরখাস্ত করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির সত্যতা পাওয়ায় জাবেদউদ্দিন, জাকির উদ্দিনসহ তিনজনকে আসামি করে মামলা করে দুদক। গ্রেপ্তার করা হয় জাবেদকে।

অন্য আসামি জাকিরউদ্দিন পলাতক রয়েছে। তপন বসাক নামে অভিযুক্ত আরেকজনকে চিহ্নিত করার চেষ্টা করছে দুদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালিয়াতিশহীদ বুদ্ধিজীবী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT