চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্সি দ্বিতীয়দফা বদলালেও এবার শান্ত ফেসবুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ণ ০৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ দলের জার্সির চূড়ান্ত নকশা এটি

বাংলাদেশ দলের জার্সির চূড়ান্ত নকশা এটি

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা আলোচনা-সমালোচনার ঝড় আছড়ে পড়েছিল বিসিবিতে। অনেকটা তড়িঘড়ি করেই নকশা বদলের ঘোষণা দিয়ে বিতর্ক অবসানের চেষ্টা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুদিনের ব্যবধানে সেই জার্সিতে সংস্থাটি দ্বিতীয়দফা পরিবর্তন আনলেও এবার শান্ত ফেসবুকপাড়া। পছন্দ কিংবা অপছন্দ, টাইগারদের জার্সির চূড়ান্ত নকশা নিয়ে খুব একটা কথাই নেই ক্রীড়ামোদীদের মাঝে!

গত সোমবার দুপুরে টাইগার দলের বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচনের পর সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে সবুজের মাঝে লালের অস্তিত্ব না থাকাকে লাল-সবুজের দেশটির জন্য অবমাননাকর মনে করে তীব্র প্রতিক্রিয়া আসতে থাকে। ২৪ ঘণ্টার মধ্যেই নতুন ডিজাইনের জার্সির কথা জানান নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতি জানান, তাতে আইসিসির অনুমতিও মিলেছে।

মঙ্গলবার বিকেলে বেক্সিমকোতে ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাজমুল হাসান নতুন একটি ডিজাইন দেখান জার্সির। সেই জার্সিতে আরেকদফা পরিবর্তনের কথা বৃহস্পতিবার জানায় বিসিবি। তাতেও আইসিসির অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেন বোর্ড সংশ্লিষ্টরা। বিসিবি সভাপতির দেখানো জার্সি ডিজাইনের সঙ্গে অবশ্য খুব একটা পার্থক্য নেই দ্বিতীয়দফা পরিবর্তন আনা নকশায়। শুধু জার্সির হাতে যে লালের অস্তিত্ব ছিল সেটি সরানো হয়েছে।

সবুজের মাঝে লালের অস্তিত্ব না থাকা ঘিরেই উঠেছিল বিতর্ক। সবুজটাও আবার ঠিক যেন বাংলাদেশ দলের আগের জার্সিগুলোর সবুজের মতো ছিল না। পরে সমালোচনা-বিতর্কের ঝড় অবসানে লাল ফেরে সবুজের মাঝে। সেই লাল খানিকটা কমাতে হল, কারণটা স্পন্সর স্বার্থ।

চূড়ান্ত নকশা

বিসিবির গণমাধ্যম-যোগাযোগ কমিটির প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন এই লাল কমানোর কারণ। টাইগার দলের স্পন্সরের লোগোতে লাল রংয়ের আধিক্য বলে জার্সির হাতায় শুধু সবুজ রাখা হয়েছে। একইভাবে লাল যে জার্সিটা অ্যাওয়ে হিসেবে ব্যবহার করবে বাংলাদেশ, তার হাতায় সবুজ শেড আনা হয়েছে স্পন্সরের লাল ফুটিয়ে তুলতে।

চূড়ান্ত জার্সির নতুন ডিজাইন কেমন?
চূড়ান্ত নকশার জার্সিতে কলার ও একেবারে নিচের অংশে গাঢ় সবুজ থাকছে। বুকের বামপাশে ক্রিকেট বোর্ডের লোগো, ডানপাশে আইসিসির বিশ্বকাপ লোগো। বুকের মাঝ বরাবর লাল বর্ডার, যার ওপর সাদা করে লেখা থাকবে বাংলাদেশ। জার্সির হাতের নিচের অংশে জার্সির নিচের সবুজ ডিজাইনটা থাকবে, তার ওপর টিম স্পন্সরের লোগো।

Reneta

একইরকমভাবে লাল রংয়ের জার্সি যেটা, সেটার বুকের মাঝ বরাবর সবুজ বর্ডার থাকছে, যার ওপর সাদা করে লেখা বাংলাদেশ। জার্সির হাতের একটা অংশে সবুজ শেড থাকবে। তার ওপর টিম স্পন্সরের লোগে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT