চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির মেলায় বাংলাদেশী প্যাভিলিয়নে দর্শনার্থীর ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

জার্মানির ফ্রাংকফুর্টে বিশ্বের সবচেয়ে বড় ভোগ্যপণ্য প্রদর্শনী অ্যাম্বিয়েন্টে অংশ নেয়া বাংলাদেশি প্যাভিলিয়নে ক্রেতা দর্শনার্থীর ব্যাপক সাড়া পাওয়া গেছে।

জার্মানভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় মেলার আয়োজক প্রতিষ্ঠান মেসে ফ্রাংকফুর্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মেলাটি শেষ হচ্ছে আজ। এবারের প্রদর্শনীতে বাংলাদেশের ৩১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অধীনে অংশ নিয়েছে ১২টি প্রতিষ্ঠান। বাকি ১৯টি প্রতিষ্ঠান ইপিবির সহায়তা ছাড়াই তাদের পণ্য প্রদর্শন করছে। প্রদর্শনীতে বাংলাদেশের প্যাভিলিয়নগুলোয় বিপুলসংখ্যক দর্শনার্থী ও ক্রেতার সমাগম লক্ষ করা গেছে।

Banglabid

বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেইন এবং উপসচিব শামীমা বেগম এবারের অ্যাম্বিয়েন্ট বাংলাদেশী প্রদর্শকদের প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন। ইপিবির মোহাম্মাদ হাসান ইমাম খান এ সময় উপস্থিত ছিলেন।

অ্যাম্বিয়েন্টে প্রদর্শিত বাংলাদেশের প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে— সিরামিক পণ্য, হস্তশিল্প, ঘর সাজানোর উপকরণ ও রান্নাঘরে ব্যবহারের সরঞ্জামাদি।

প্রদর্শনীতে বাংলাদেশের স্টলগুলোয় যুক্তরাষ্ট্র, স্পেন, তুরস্ক, ফ্রান্সসহ ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলো থেকে আসা ক্রেতাদের লক্ষণীয় উপস্থিতি দেখা গেছে।

Reneta

প্রদর্শনীতে অংশ নেয়া গোল্ডেন জুট প্রডাক্টের সিইও হামীম আলি সরদার বলেন, প্রদর্শনীর শুরু থেকেই আমরা ক্রেতাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি এবং অনেক নতুন ও লাভজনক অর্ডার আসতে শুরু করেছে।

এএসকে হ্যান্ডিক্রাফটের সিইও আহসান জানান, প্রদর্শনীর প্রথম দিন থেকেই আমাদের পণ্য দেখে দর্শনার্থী ও ক্রেতাদের সাড়া পাওয়ায় আমরা খুবই সন্তুষ্ট।

প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজের সিইও এমএ জাবেদ বলেন, অ্যাম্বিয়েন্টের নিয়মিত দর্শক ও ক্রেতা ছাড়াও নতুনদের কাছ থেকে আমরা ভালো সাড়া পেয়েছি। আমাদের ব্যবসার জন্য এটি খুব ভালো একটি উদ্যোগ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধিনায়ক মাহমুদউল্লাহ, সাকিবের বিকল্প অপু

পরবর্তী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচএসসি শিক্ষার্থী গ্রেপ্তার

পরবর্তী

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে এইচএসসি শিক্ষার্থী গ্রেপ্তার

দারিদ্র্য দূর করতে গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ করুন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT