চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিতে বাস যাত্রায় হয়রানির শিকার বাংলাদেশী দম্পতি, সমালোচনার ঝড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ২১, এপ্রিল ২০১৭
প্রবাস সংবাদ
A A
হয়রানির শিকার বাংলাদেশি দম্পতি

হয়রানির শিকার বাংলাদেশি দম্পতি

জার্মানিতে এক বাস চালকের দুর্ব্যবহারের শিকার হয়েছেন এক বাংলাদেশী দম্পতি। স্ত্রীকে বাইরে রেখে বাস ছেড়ে দিয়ে এক কিলোমিটার যাবার পর লাগেজ ছাড়াই স্বামীকে নামিয়ে দেয়া হয় একেবারে রাস্তার মাঝখানে। এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে পোস্ট দেন ভুক্তভোগী আসগর হোসেন। তিনি জার্মানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷

জার্মানির সংবাদ মাধ্যম ডয়েচ ভেলের কাছে তিনি দাবি করেছেন, বিদেশি বলেই ওই বাসের চালক তাদের সঙ্গে এমন আচরণ করেছে।

ফেসবুকে দেয়া ওই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। ওই পোস্টটি ইতোমধ্যে বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়েছে৷ অনেকেই বাস চালকের এই আচরণের সমালোচনা করেছেন৷সংশ্লিষ্ট বাস কোম্পানি ইতোমধ্যে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে টিকিটের টাকা ফেরত দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভুক্তভোগী দম্পতি বলছেন, এটা যথেষ্ট নয়৷

ফেসবুকে দেয়া আসগর হোসেনের পোস্ট থেকে জানা যায়, স্ত্রীকে নিয়ে জুরিখ থেকে ফ্লিক্সবাসে করে হাইডেলবার্গে যাচ্ছিলেন তিনি। বাস ছাড়ার আগে বাসে থাকা অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার না করে ম্যাকডোনাল্ডসে গিয়েছিলেন তার স্ত্রী জাফরিন৷ তিনি বাসেই ভেতরেই বসে ছিলেন। পাঁচ ঘণ্টা যাত্রার পর টয়লেট ব্যবহারের চাহিদা অস্বাভাবিক কিছু নয়৷

হয়রানির কথা ফেসবুকে লেখেন আসগর হোসেন

ঠিক তখন থেকেই ওই বাসের ড্রাইভার তার সাথে খারাপ আচরণ শুরু করে। এক পর্যায়ে তাকে ও তার স্ত্রীকে নিয়ে গালমন্দ করে। বাস চালিয়ে প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে মাঝ রাস্তায় তাকে নামিয়ে দেয়া হয়। বাইরে তখন কনকনে ঠান্ডা। বাসের ভেতরে থেকে যায় লাগেজ, পাসপোর্ট ও শীতের কাপড়সহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র।

পরে স্ত্রীকে খুঁজতে পাগলের মতো ছুটেন তিনি। বাস স্টেশনের পাশের ম্যাকডোনাল্ডসে যেখানে স্ত্রী বাথরুম ব্যবহার করতে গিয়েছিলেন সেখানে অনেক খোঁজাখুজির পর তার সন্ধান পান তিনি। আসগরের দুশ্চিন্তার মূল কারণ ছিলো এই যে, তার স্ত্রী জার্মানিতে একেবারেই নতুন। তাছাড়া তার স্ত্রী জার্মান ভাষা জানতেন না এবং তার কাছে অর্থ বা পাসপোর্ট কিছুই ছিলো না। পরে অবশ্য তারা ওই একই কোম্পানীর বাসে করে ফিরেছেন। ওই বাসের চালক এবং সহকারীর সাথে কথা বলে তারা জানতে পারেন যে, যে কোনো প্রয়োজন হলে বাস চালকরা পাঁচ থেকে দশ মিনিট অবধি অপেক্ষা করে থাকেন। এটি কোনো সমস্যা নয়। তারা হয়রানির শিকার হয়েছেন।

বাংলাদেশী এই নাগরিক ওই বাস চালকের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়ার বিষয়টি বিবেচনা করছেন।

ট্যাগ: জার্মানি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কোন প্রশ্নই উঠে না’

পরবর্তী

লাকী আখান্দের শেষ ইচ্ছা

পরবর্তী
লাকী আখান্দ

লাকী আখান্দের শেষ ইচ্ছা

লাকী আখান্দের বাসায় কথা বলছেন ফাহমিদা নবী

‘চাচা আজ সত্যিই চলে গেলেন’

সর্বশেষ

ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যার কারণ নিয়ে যা বলছেন বিজ্ঞানীরা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফ্ল্যাশ ফ্লাড কেন হয়, কতটা সম্ভব আগাম পূর্বাভাস?

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT