চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিকে দিয়ে শুরু ইন্দ্রপতন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও। সেই সঙ্গে গেল কনফেডারেশনস কাপেরও চ্যাম্পিয়ন। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সেই জার্মানিকে দিয়েই শুরু হল বড় দলের পতন। সাউথ কোরিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে ০-২ ব্যবধানের হারে এই হাল তাদের। নিজেদের ইতিহাসে এই প্রথম গ্রুপপর্ব থেকে বিদায় নিল জার্মানি।

জার্মানি নিজেদের প্রথম ম্যাচে হেরে যায়। জয় পায় দ্বিতীয় ম্যাচে। তৃতীয় ম্যাচের হার আর অন্য ম্যাচে মেক্সিকোর বিপক্ষে সুইডনের জয় তাদের ছিটকে দিয়েছে। গ্রুপ ‘এফ’ থেকে দ্বিতীয় রাউন্ডে গেল মেক্সিকো এবং সুইডেন। গ্রুপ সেরা হল সুইডেন। রানার্সআপ মেক্সিকো। তিন নম্বরে সাউথ কোরিয়া। আর চারে থেকে বিদায় নিতে হল জার্মানিকে।

বিশ্বকাপে শেষ পাঁচ বছরে এই নিয়ে চারবার গ্রুপ পর্ব থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পতন হল। ২০০২ সালে তাড়াতাড়ি বিদায় নেয় ফ্রান্স, ২০১০ এ বিদায় নেয় ইতালি এবং ২০১৪তে স্পেন।

জার্মানি মুলারকে বসিয়ে রেখে শুরুর একাদশে ওজিলকে খেলায়। আগের মতোই তারা ৪-২-৩-১ ফর্মেশনে শুরু করে। কোরিয়া ৪-৪-২।

প্রথমার্ধে জার্মানি ৭৫ শতাংশ সময় বল দখলে রাখে। তাদের টার্গেটে শট ছিল দুটি। প্রথম ৪৫ মিনিটে তারা ৩৫১টি পাস খেলেও গোল বের করতে পারেনি।

Reneta

এর ভেতর ১৯তম মিনিটে তারা বড় বিপদের হাত থেকে রক্ষা পায়। জুং ভু-ইয়ং ৩০ গজ দূর থেকে ফ্রি-কিক নেন। জার্মান গোলরক্ষক ন্যয়ার সেটি বুকে নিতে গেলে ফসকে যায়। কোরিয়ান স্ট্রাইকার ছুটে আসতে আসতে কোনমতে এক হাত দিয়ে বল বাইরে পাঠাতে সক্ষম হন তিনি।

ন্যয়ার ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন। সেপ্টেম্বরের পর এটি তার তৃতীয় ম্যাচ।

৩৯ মিনিটের সময় বক্সের ভেতর টিমো ওয়েনার বল দেন হামেলসকে। গোললাইন থেকে ৪ গজ দূরে ছিলেন। ভিড়ের ভেতর তালগোল পাকিয়ে শট নিতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে সংঘবদ্ধ আক্রমণ থেকে দারুণ একটি সুযোগ সৃষ্টি করে জার্মানি। জশুয়া কিমিচ লিওন গোরেৎজকার জন্য দেখার মতো একটি ক্রস পাঠান। গোরেৎজকা লাফিয়ে হেডও করেন। বল যায় ডানদিকে। কোরিয়ান গোলরক্ষক চো হিউন-ওয়ু পাখির মতো উড়ে একহাত দিয়ে বল বের করে দেন।

৬৪তম মিনিটে গোরেৎজকাকে উঠিয়ে মুলারকে নামান জোয়াকিম লো। এর ভেতর কোরিয়া গোলের দেখাও পেয়ে যায়। বল জালে জড়ান কিম ইয়ং-গোন। কিন্তু রেফারি সেটি প্রথম দফায় অফসাইডের কারণে বাতিল করে দেন। পরে রিপ্লে দেখে জানিয়ে দেন এটি গোল।

গোল হজম করে জার্মানির সবাই উপরে উঠে আসেন। গোলরক্ষক ন্যয়ারও। সেই সুযোগে জু সে-জং ৮০ গজ দূর থেকে স্ট্রাইকার সন হিউং-মিনকে বল দেন। তিনি ফাঁকা জালে বল জড়ালে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ হয় জার্মানদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT