বিশ্বকাপ ম্যাচে জার্মানির জালে বল জড়ানোর সঙ্গে সঙ্গে মেক্সিকোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এটা আক্ষরিক অর্থে নয়, সত্যিই ভূমিকম্প। তবে প্রাকৃতিক কারণে নয়। ‘কৃত্রিম’ ভাবে তৈরি।
জার্মানির জালে হিরভিং লাজানোর বল জড়িয়ে দেয়ার পরে মেক্সিকো সমর্থকদের লাফালাফিতে সৃষ্টি হয় ভূমিকম্প। মেক্সিকোর আবহাওয়া অধিদফতর ঠিক এটাই জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভূতাত্ত্বিক প্রভাব পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করা ভূতাত্ত্বিক ও বায়ুমণ্ডলীয় গবেষণা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত মেক্সিকান সংস্থা এসআইএমএমএসএ- অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ভূমিকম্পের বার্তাটি পোস্ট করা হয়েছে।
লাজানোর গোলের পরেই রাশিয়া বিশ্বকাপের সেরা অঘটনের আঁচ পেয়ে গিয়েছিলেন মেক্সিকোর সমর্থকরা। শেষ পর্যন্ত সেটাই হয়। জার্মানিকে হারিয়ে লোসানো মেক্সিকোর জয়ের নায়ক হয়ে যান।







