চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাম্বিয়া সফরে যাচ্ছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০২১
বাংলাদেশ
A A

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক সরকারী সফরে জাম্বিয়া যাচ্ছেন।

জাম্বিয়ার সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম শিকাজুইয়ের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার জাম্বিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন সেনাপ্রধান। তিনি আগামী মাসের ৬ তারিখ দেশে ফিরবেন।

আজ বৃহস্পতিবার বিকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ। সেনাপ্রধান জাম্বিয়া সেনাবাহিনীর বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন। তিনি জাম্বিয়ার লুসাকায় অবস্থিত আরাকান ব্যারাকে প্যারেড পরিদর্শন এবং সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশের সেনাপ্রধান জাম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস (জেডএনএস) কমান্ড্যান্ট এর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং আলোচনায় অংশগ্রহণ করবেন। সাক্ষাতকালে তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সম্পর্ক আরো জোরদার এবং পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

এছাড়াও সেনাপ্রধান জেনারেল আজিজ জাম্বিয়ার ডিফেন্স সার্ভিস কমান্ড এন্ড স্টাফ কলেজ পরিদর্শন এবং ছাত্র অফিসারদের উদ্দেশে বক্তৃতা দিবেন।

Reneta

সফর শেষে সেনাপ্রধান আগামী মাসের ৬ তারিখ দেশে ফিরবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরআজিজ আহমেদসেনাপ্রধান
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT