চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন পেলেন হেনরী স্বপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

বরিশালে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার লেখক ও কবি হেনরী স্বপনকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার  সকালে তাকে জামিন দেন আদালত।

গত মঙ্গলবার বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে। বরিশাল ক্যাথলিক চার্চের ফাদারের দায়ের করা মামলায় তার বিরুদ্ধে খ্রীস্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগ আনা হয়।

হেনরী স্বপন বরিশাল বিশপের চাচাতো ভাই। গত ২/৩ বছর ধরে হেনরি স্বপন তার ফেসবুকে চার্চের কর্মকাণ্ড সম্পর্কে লেখালেখি করে আসছেন।

Banglabid

ডিজিটাল আইনে আটক হয় কবি হেনরী স্বপন। দীর্ঘদিন ধরে তার লেখনির মাধ্যমে সমাজের নানান অসঙ্গতি, অন্যায়-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার রয়েছেন তিনি। তার লেখনির সাহসিকতায় তিনি সম্প্রতি দেশব্যাপী বেশ আলোচনায় আসেন।

তার প্রকাশিত গ্রন্থগুলোর অন্যতম হলো- কীর্তনখোলা, মাটির বুকেও রৌদ্রজ্বলে, ও মোমের শরীরে আগুন, জংধরা ধুলি, কাস্তে শানানো মোজার্ট, ঘটনার পোড়ামাংস, হননের আয়ু, উড়াইলা গোপন পরশে। ভাষাপ্রকাশ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা। সম্পাদনা গ্রন্থ: জীবনানন্দ।

এর আগে ১১ মে শনিবার রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত কবির বরিশালের বাসভবনে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তারা কবিকে বরিশাল ত্যাগেরও হুমকি দিয়েছিল। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি হেনরী স্বপন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিশু ‘ধর্ষণ চেষ্টায়’ অভিযুক্ত শিশু আটক

পরবর্তী

হাইকোর্টের এক বিচারপতির সমালোচনায় আপিল বিভাগ

পরবর্তী
করোনা

হাইকোর্টের এক বিচারপতির সমালোচনায় আপিল বিভাগ

ধানের আগুন প্রাণে লেগেছে

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT