চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিন জালিয়াতি: আসামি ও তদবিরকারককে পুলিশে দিলেন হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আদালত
A A
করোনা

জালিয়াতি করে জামিন নেওয়ায় নারী-শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজিবর রহমান ও তার তদবিরকারক সোহাগকে পুলিশে দেওয়া হয়েছে।

বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ বুধবার নির্দেশ দেওয়ার পর এই দু’জনকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

এছাড়া জালিয়াতির এই ঘটনা তদন্ত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

Banglabid

আজ আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেনা নাজমুন নাহার। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও শাহীন আহমেদ খান।

মামলার বিবরণ থেকে জানা যায়: ঝালকাঠির মরিচবুনিয়া এলাকার এক বাড়ী থেকে ২০০১ সালের ৮ অক্টোবর দিবাগত রাতে এক গৃহবধুকে অপহরণের ঘটনায় করা মামলায় ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ মজিবরসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০০৪ সালের ২৫ এপ্রিল দেওয়া এই রায়ের সময় মজিবর পলাতক ছিলেন। তবে ২০০৭ সালের ২৩ জানুয়ারি পুলিশ মজিবরকে গ্রেপ্তার করে।

এরপর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন মজিবর। কিন্তু হাইকোর্ট তার আবেদন খারিজ করে রায় দেন। তবে হাইকোর্টের এই রায়ের তথ্য গোপন করে সাজা বাতিল চেয়ে আবার হাইকোর্টে আবেদন করে মজিবর। বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ গত পহেলা আগস্ট মজিবরকে জামিন দেন। এরপর কারাগার থেকে মুক্তি পান মজিবর।

Reneta

অন্যদিকে জামিনের আদেশটি যাচাই করতে যেয়ে দেখা যায়, জামিন আদেশ দেওয়া বেঞ্চের সিনিয়র বিচারপতির নাম ঠিক থাকলেও কনিষ্ঠ বিচারপতি মহিউদ্দিন শামীমের নামের জায়গায় বিচারপতি এসএম কুদ্দুস জামানের নাম উল্লেখ রয়েছে।

বিষয়টি গোচরে আসার পর বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ আইনজীবী হেনা নাজমুন নাহারকে আসামি মজিবর ও মামলার তদবিরকারক সোহাগকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেন। এই আদেশ অনুযায়ী আসামী মজিবর ও তদবিরকারককে হাজির করা হলে হাইকোর্ট তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে নির্দেশ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ দায়ী: ভিপি নূর

পরবর্তী

তিন ঘণ্টা আলোচনার পরও জাবি ভিসি-আন্দোলনকারীদের ভিন্ন সুর

পরবর্তী

তিন ঘণ্টা আলোচনার পরও জাবি ভিসি-আন্দোলনকারীদের ভিন্ন সুর

র‌্যাব-৩ কার্যালয়ে যুবলীগ নেতা খালেদ

সর্বশেষ

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT