এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনার পরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রায় ৩৫ বছর পর এবার সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে বিরোধী দলেরও একজন প্রার্থী রয়েছেন। তার মতে, রাষ্ট্রপতি নির্বাচন এভাবেই হওয়া উচিত।
তিনি বলেন, এর মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন দেখতে পাবে।
সালাহউদ্দিন আহমদ জানান, সংবিধান সংশোধনের বিষয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যুক্ত হয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদের আলোকে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগেই সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধন আনা হবে।










