চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত বিএনপি নেতা মেজর হাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আদালত, রাজনীতি
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। তার আইনজীবীরা জামিননামা দাখিল করায় বিকেলে মুক্ত হয়েছেন।

রোববার বিকেলে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিনের এ আদেশ দিয়েছিলেন।

এর আগে রোববার বিকেল ৩টার দিকে তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করে পল্লবী থানার উপ-পরিদর্শক নূরে আলম।  দুই পক্ষের শুনানি শেষে শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন আবেদন মঞ্জুর করেন।

পরে রোববার বিকেল সোয়া ৫টার দিকে তার আইনজীবীরা জামিননামা দাখিল করলে তিনি ঢাকা মহানগর হাকিম আদালতের হাজত থেকে মুক্তি পান।

শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বিএনপির এই নেতাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪)। পরে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার দুপুরে খালেদার জিয়ার নিরাপত্তা টিম সিএসএফ (চেয়ারপারসনস সিকিউরিটি ফোর্স) এর কর্মকর্তা ইসহাক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পল্লবী থানায় সোপর্দ করে র‌্যাব-৪। তাদের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের একই মামলায় রাতে মেজর হাফিজকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

Reneta

থানা সূত্রে জানা যায়, বিএনপি নেতা হাফিজ ও কর্নেল ইসহাক পরস্পরের যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনে ওই মামলাটি দায়ের করেছে র‌্যাব।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থী’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানিসম্পদ মন্ত্রী ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মেজর হাফিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মার্কিন নিষেধাজ্ঞা, আইনি জয় আলবানিজের

মে ১৪, ২০২৬

হরমুজ প্রণালিতে আবার নৌ চলাচল নিশ্চিতে খসড়া প্রস্তাব, সমর্থন ১১২ দেশের

মে ১৪, ২০২৬

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ ব্যক্তিত্বকে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র সম্মাননা

মে ১৪, ২০২৬
ফাইল ছবি

লেবাননে নিখোঁজ দুই বাংলাদেশির একজনের মরদেহ উদ্ধার

মে ১৪, ২০২৬

ঈদযাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT