চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত ও সরকারের কৌশল বিষয়ে ২০ দলীয় জোট নেতাদের যেসব অভিযোগ

রাহুল রায় রাহুল রায়
৯:৪১ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৬
রাজনীতি
A A

জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য কিংবা ২০ দলীয় জোট সম্প্রসারণ হচ্ছে না জামায়াতে ইসলামীর কারণে। জোট নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে অন্য রাজনৈতিক দলের নেতারা একথা জানিয়েছেন। জোট নেতারা বলছেন, জামায়াতকে নিয়ে সরকারই কৌশল রাজনীতি করছে।

হলি আর্টিজানে হমালার পরই জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ লক্ষ্যে ২০ দলীয় জোটের বাইরের রাজনৈতিকদলগুলোর সঙ্গেও আলোচনা করেন তিনি। তার সঙ্গে দেখা করেন কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী।

তবে জাতীয় ঐক্য কিংবা জোটে আসার ব্যাপারে অনীহার কথা জানান তিনি। কাদের সিদ্দিকী বলেন, জাতির স্বার্থের প্রশ্নে তার সঙ্গে আমার তেমন কোনো মতের অমিল নেই। কিন্তু আমি জামায়াতের সঙ্গে রাজনীতি করবো না।

জামায়াতের ব্যাপারে বিএনপি সরাসরি কিছু বলতে চায় না। তবে জামাত নিয়ে জোটে কোনও টানাপোড়েন নেই বলে মনে করেন জোটের শরীক এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ।

তিনি বলেন, সরকার বারবার বলছে জামায়াতের রাজনীতি বন্ধ করা হবে। কিন্তু সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। তারা চাচ্ছে বিএনপির কাঁধের বন্দুক রেখে গুলিটা মারার জন্য।

একই প্রসঙ্গে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.)  সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ২০ দলীয় জোট এ ব্যাপারে কিছুই ভাবছে না, ২০ দলীয় জোট ভাবছে  সরকার যেমন খেলছে, প্রয়োজন হলে ২০ দলীয় জোট খেলুক। সরকারের কাছে থেকে জামায়াত নিষিদ্ধ কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সরকার নিষিদ্ধ করছে না কিন্তু আরেকজনকে বলবে ছেড়ে দেন এটা খেলা না তো কি? এটা আসলে সরকারের ছলনা ও কৌশল।

Reneta

এ ইস্যুতে অন্য কোনও রাজনৈতিক দল জোটের সঙ্গে না আসলেও তারা চিন্তিত নন জানিয়ে মুহাম্মদ ইব্রাহিম বলেন, এমন দল আছেন যারা গত ১০-১২ বছরে দশ বারো রকমের জোট করেছে ওই দলের সঙ্গেহ না গেলেই বা কি।

এ বিষয়ে কর্নেল অলি বলেন, তারা তিনবছর আগে যে শর্ত দিয়েছে এখনও তারা একই শর্ত দিচ্ছে বরং তাদের শর্ত দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে।

তবে আগামী নির্বাচন কিংবা যে কোনও ইস্যুতেই ২০ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন জোট নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লেবু চাষে দৃষ্টান্ত গড়েছেন নেত্রকোণার আলী আমজত

পরবর্তী

সরকারীকরণের আশায় যেসব স্কুল

পরবর্তী

সরকারীকরণের আশায় যেসব স্কুল

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো জাপান

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT