চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামাল খাশোগি হত্যার দায় নিলেন সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৯
আন্তর্জাতিক
A A

তুরস্কে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন: যেহেতু আমার শাসনামলে এ ঘটনা ঘটেছে, তাই হত্যাকাণ্ডের দায় আমার।

তবে এ হত্যাকাণ্ড তার অজান্তেই যে ঘটেছে সে কথাও উল্লেখ করেছেন যুবরাজ সালমান।

যুক্তরাষ্ট্রের সম্প্রচার ও টেলিভিশন অনুষ্ঠান বণ্টনকারী সংস্থা পিবিএস এর একটি প্রামাণ্যচিত্রে যুবরাজ সালমান এ কথা বলেছেন।

Banglabid

আগামী ২ অক্টোবর খাশোগি হত্যার এক বছর। তার আগের দিন প্রামাণ্যচিত্রটি প্রচার হবে বলে এনডিটিভি জানিয়েছে।

গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনস্যুলেট ভবনে সৌদি গুপ্তচরের হাতে খুন হন সাংবাদিক জামাল খাশোগি।

এ ঘটনায় জড়িত থাকার দায়ে অজ্ঞাত ১১ জনকে বিচারের আওতায় এনেছে সৌদি আরব। এদের মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে।

Reneta

তবে জাতিসংঘের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ প্রতিনিধি আগনেস ক্যালামার্ড এক প্রতিবেদনে বলেন: এ বিচারকাজ আন্তর্জাতিক মানের এবং বাস্তবসম্মত হয়নি। তিনি এই বিচার বাতিলের দাবিও জানান।

প্রথমদিকে সৌদি সরকার অস্বীকার করলেও, পরে সৌদির পক্ষ থেকে কনস্যুলেটের ভেতরে ধস্তাধস্তির সময়ে খাশোগি নিহত হয়েছেন বলে স্বীকার করা হয়।

খাশোগি হত্যার পেছনে সৌদি যুবরাজের ভূমিকা রয়েছে বলে আর আগে বিশ্বের অনেকেই দাবি করে আসছেন। এরমধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এছাড়া যুবরাজ সালমানই খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে নিজেদের তদন্তে দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)।

সৌদি যুবরাজের এই স্বীকারোক্তির মধ্য দিয়ে খাশোগি হত্যায় তাদের সম্পৃক্ততার বিষয়টি আরও জোরালো হলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাশোগিজামাল খাশোগিসৌদি যুবরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্যাসিনোর ৫ কোটি টাকা ও স্বর্ণ উদ্ধারের ঘটনায় সাত মামলা

পরবর্তী

ক্যাসিনো থেকে কত টাকা আয় করেছেন বিসিবি’র লোকমান?

পরবর্তী

ক্যাসিনো থেকে কত টাকা আয় করেছেন বিসিবি’র লোকমান?

‘আমি এখানে শুধু তবলা বাজাতে আছি?’

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT